এক্সপ্লোর

পদ্মাবতী বিতর্কে কেন চুপ মোদী, স্মৃতি? ট্যুইট শত্রুঘ্নর

নয়াদিল্লি: পদ্মাবতী বিতর্কে কেন মুখ বুজে রয়েছেন নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানিরা? কেন চুপ হাইপ্রোফাইল বলিউড তারকারাও ? প্রশ্ন তুললেন শত্রুঘ্ন সিনহা। বারবার প্রকাশ্যে বিমুদ্রাকরণের বিরোধিতায় সরব পটনা সাহিবের এই বিজেপি সাংসদ ট্যুইটে নিশানা করেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে। লিখেছেন, কী করে আমাদের তথ্য সম্প্রচারমন্ত্রী বা সবচেয়ে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর (গবেষণা সংস্থা পিউ-র দাবি অনুসারে) এই অদ্ভূত নীরবতা। হাই টাইম! আরেকটি ট্যুইটে প্রাক্তন বলিউড অভিনেতা বলেছেন, পদ্মাবতী নিয়ে যখন প্রবল বিতর্ক চলছে, সেসময় লোকে জানতে চাইছে, প্রবাদপ্রতিম অমিতাভ বচ্চন, আমির খান ও বিপুল জনপ্রিয় শাহরুখ খানরা কিছু বলছেন না কেন। প্রসঙ্গত, পদ্মাবতী-র পরিচালক সঞ্জয় লীলা বনশালির দেবদাস-এ অভিনয় করেছিলেন শাহরুখ, অমিতাভ তাঁর সঙ্গে কাজ করেছিলেন ব্ল্যাক-এ। পদ্মাবতী নিয়ে তাঁর নিজের মত সম্পর্কে শত্রুঘ্ন জানান, বিরাট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এস এল বনশালি কিছু বলার পরই তিনি এ নিয়ে কথা বলবেন। তিনি বলেন, আমায় কিছু বলা হলেই আমি বলি। আমি চলচ্চিত্র নির্মাতার দিকটা খতিয়ে দেখে, পাশাপাশি বিরাট সাহসী রাজপুতদের ভাবাবেগ, শক্তি, আনুগত্যকে সম্মান দেখিয়েই যা বলার বলব। প্রসঙ্গত, রানি পদ্মাবতীর চরিত্রকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলে বনশালির তৈরি ছবিটির বিরুদ্ধে প্রবল অসন্তোষে ফুঁসছে রাজপুতরা। বনশালি ইতিহাস বিকৃত করেছেন বলে দাবি বিভিন্ন রাজপুত গোষ্ঠীর। তাঁকে ও ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর ছবিটির পূর্বনির্ধারিত মুক্তিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে হামলার আশঙ্কায়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget