এক্সপ্লোর

রাম মন্দির হলে যারা দেশে অশান্তি ছড়ানোর ভয় দেখাচ্ছে, তাদের গলা কেটে ফেলব: হুমকি বিজেপি বিধায়কের

হায়দরাবাদ: কেউ কেউ বলছে, অযোধ্যায় রাম মন্দির হলে দেশে আগুন জ্বলবে। এদের মাথা কেটে নেব আমরা। হায়দরাবাদে রাম নবমীর অনুষ্ঠানে স্থানীয় গোশামহল কেন্দ্রের বিজেপি বিধায়ক টি রাজা সিংহ এ কথা বলেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। ৫ তারিখ রাম নবমীর অনুষ্ঠানে রাজা সিংহের ওই হুমকি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় মুসলিম সংগঠন মজলিস বাচাও তেহরিকের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, ওই ভিডিওয় বিজেপি বিধায়ক বলেছেন, সে দিন আর বেশি দূরে নেই, যখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে স্বপ্ন প্রত্যেক হিন্দু দেখেন, তা পূর্ণ হবে। হোয়াটসঅ্যাপে উত্তরপ্রদেশের এক ভিডিও ঘুরছে, তাতে কেউ বলছে, অযোধ্যায় রাম মন্দির হলে দেশে আগুন জ্বলবে। আমরা তাই চাই। বহু বছর ধরে এই বিশ্বাসঘাতকদের গলা কাটার জন্য অপেক্ষা করছি আমরা। এ ব্যাপারে রাজা সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার বলে দেন, রাম মন্দিরের জন্য তিনি প্রাণ দিতে তৈরি, প্রাণ নিতেও পিছপা নন। ভিডিওয় শোনা যাচ্ছে, বিধায়ক বলছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আটকানোর সাধ্য কারও নেই। বিরাট এক রাম মন্দির অবশ্যই উঠবে সেখানে। যদি কেউ তা বন্ধের চেষ্টা করে, চ্যালেঞ্জ করছি, সেই বিশ্বাসঘাতকদের দেখে নেব। কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরের জন্য তিনি জেলে যেতে, ফাঁসি যেতে তৈরি। নতুন এই বিতর্কে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, রাজা সিংহের কথাতেই পরিষ্কার, বিজেপির মুখোশ খুলে গিয়েছে, মোদী সরকারের জমানায় আতঙ্কে রাখা হয়েছে সংখ্যালঘুদের। বিজেপি অবশ্য বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। শুধু মতৈক্যের মাধ্যমেই রাম মন্দির নির্মাণ হবে বলে জানিয়ে তারা বলেছে, দরকারে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget