এক্সপ্লোর

কারচুপির অভিযোগ: এবার থেকে সব ভোটে ইভিএমের সঙ্গে থাকবে ভিভিপ্যাট-ও, জানাল কমিশন

নয়াদিল্লি: এবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইভিএমের সঙ্গে থাকবে ভিভি প্যাট। প্রয়োজনে মিলিয়ে দেখা হবে ইভিএম ও ভিভিপ্যাটের তথ্য। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে জানাল নির্বাচন কমিশন। সাম্প্রতিককালে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বৈদ্যুতিন ভোট যন্ত্রকে। ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল। এই প্রেক্ষিতে ইভিএম-এ কারচুপির অভিযোগের জবাব দিতে আসরে নামতে হল নির্বাচন কমিশনকে। শুক্রবার সকালে নয়াদিল্লির কন্সটিটিউশন ক্লাবে জাতীয় ও আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সেখানে তিনি ফের একবার দাবি করেন, ইভিএমে কারচুপি করা যায় না। প্রসঙ্গত, ইভিএম কারচুপির অভিযোগটা উঠেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর। ভোটে বিপর্যয়ের জন্য ইভিএমকে কাঠগড়ায় তুলেছিলেন মায়াবতী। পরে এনিয়ে সরব হন অরবিন্দ কেজরীবাল থেকে অখিলেশ যাদব। দিল্লির পুরভোটে ব্যালটে ভোট করার দাবি তোলেন কেজরীবাল। উত্তরপ্রদেশের ভোটে ইভিএমে কারচুপির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দাবি করেন তদন্ত। সরব হয় কংগ্রেসও। এদিনও ব্যালটে ভোট করার পক্ষে সওয়াল করে বহুজন সমাজপার্টি। ব্যালটে ফেরার পক্ষে সওয়াল করে তৃণমূলও। এবিষয়ে তৃণমূলের পাশে সিপিআই। সিপিআই তৃণমূলের পাশে দাঁড়ালেও সিপিএমের দাবি, ১৫ শতাংশ ক্ষেত্রে গোনা হোক ভোটার ভেরিফায়েবেল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাটের স্লিপও। সিপিএম সাংসদ নীলোৎপল বসু বলেন, বৈঠকে প্রস্তাব দিয়েছি ১৫ শতাংশ ভিভিপ্যাট গুণে দেখা হোক। একইসঙ্গে সেই তথ্য রিলিজ করতে হবে বলেও জানিয়েছি। ইভিএম নিয়ে অভিযোগে অনড় আম আদমি পার্ট। রাজনৈতিক দলগুলির দাবি মেনে জাইদি এদিন জানান, এবার থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রত্যেক ইভিএম যন্ত্রের সঙ্গে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাট লাগানো হবে। তিনি বলেন, ইভিএমে কোনও প্রতীকে ভোট দিলে, তার রেকর্ড থাকবে ভিভি প্যাটে। ইভিএমের ভোট ও ভিভি প্যাটের হিসেবে মেলালেই বোঝা যাবে, ইভিএমে কোনও গরমিল আছে কিনা। বিজেপির দাবি, ইভিএম নিয়ে প্রশ্নের কোনও জায়গা নেই। দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেন, ইভিএম ঠিক আছে। উন্নয়নের সুযোগ থাকে। সেই হিসেবেই ভিভিপ্যাট লাগানো হচ্ছে। আর কোনও প্রশ্নের জায়গা নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রয়োজনীয় ভিপি প্যাট তৈরির জন্য ইতিমধ্যেই দু’টি সরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তবে, ভিভিপ্যাট লাগানোর ঘোষণা করলেও, নির্বাচন কমিশন এদিন ফের একবার চ্যালেঞ্জ দেয়, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমে কারচুপি করে প্রমাণ করার সুযোগ দেবে।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget