এক্সপ্লোর

সপ্তাহান্তে শাটডাউন, নৈশ কার্ফু, ১৭ দিন বাড়ির ভিতরে থাকবে ওড়িষাবাসী, কী বললেন নবীন পট্টনায়ক

১১টি জেলায় সপ্তাহান্তের দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার, সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে কার্ফু, ঘোষণা ওড়িশা সরকারের।

ওড়িশা: ১১টি জেলায় সপ্তাহান্তের দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার, সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে কার্ফু, ঘোষণা ওড়িশা সরকারের। কেন এমন অভিনব সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানালেন, এর ফলে মোট ১৭ দিন বাড়ির ভিতরে থাকবে মানুষ। ফলে কমবে কোভিড সংক্রমণ, বাড়বে সামাজিক দূরত্ব। রাজ্যের উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের ১১টা জেলায় জুনের সব শনিবার আর রবিবার শাটডাউনের ঘোষণা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোবেন না। ফলে জুন মাসে পুরো ৮টা দিন মানুষ সম্পূর্ণ ঘরবন্দি থাকবেন।' এছাড়াও রাজ্যে ১০ ঘণ্টার নৈশ কার্ফুর যুক্তি দিয়েছেন নবীন পট্টনায়ক। তিনি বলেন, 'রোজ দশ ঘণ্টার নৈশ কার্ফুর (সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা) কারণেই সাধারণ মানুষ ঘরবন্দি থাকবেন। এর ফলে ৩০০ ঘণ্টা কেউ বাড়ির বাইরে বেরোবেন না। এই দু’টি ব্যাপার যোগ করলে দেখা যাবে যে জুনে মোট ১৭টা দিন মানুষ থাকবেন ঘরবন্দি। এর ফলে কোভিড ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা হলেও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।'
উল্লেখ্য যে, রাজ্যের ১১টি জেলায় এই নৈশ কার্ফু ঘোষণা করে ওড়িশা সরকার। এই ১১টা জেলার মধ্যে তিন জেলা – খুর্দা, গঞ্জাম আর কেন্দ্রপড়াতেই মোট করোনারোগীর ৭৫ শতাংশ রয়েছে। রাজ্যের দাবি, অভিবাসী শ্রমিকরা ফিরে আসায় করোনারোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। যদিও ওড়িশায় সুস্থতার হার ৫০ শতাংশের বেশি, বলছে সরকার। মুখ্যমন্ত্রীর আশা, সপ্তাহান্তের এই শাটডাউনের মধ্যে দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাবে ওড়িশা।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget