এক্সপ্লোর

আইএস-এর কবল থেকে ফাদার টমকে উদ্ধারের চেষ্টায় ত্রুটি হবে না: বিদেশমন্ত্রী

নয়াদিল্লি:ভারতীয় ধর্মযাজক ফাদার টম উঝুন্নালিলকে সন্ত্রাসবাদীদের কবলমুক্ত করার জন্য সব ধরনের চেষ্টা করা হবে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। উল্লেখ্য, কেরালার এই ধর্মযাজককে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে জঙ্গি গোষ্ঠী আইএস নয় মাস আগে অপহরণ করেছে। কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে ফাদার টমকে তাঁকে উদ্ধারের জন্য সরকারের কাছে আর্জি জানাতে দেখা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে স্বরাজ জানিয়েছেন, ফাদার টমকে মুক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং এক্ষেত্রে চেষ্টায় কোনও ত্রুটি করা হবে না। তিনি বলেছেন, যেভাবে আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা ও ফাদার আলেক্স প্রেম কুমারকে মুক্ত করা হয়েছিল সেভাবেই ফাদার টমকেও উদ্ধারের চেষ্টা চলছে। বন্দর শহর এডেনে গত মার্চে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত একটি কেয়ার হোমে হামলা চালায় আইএস জঙ্গিরা। ওই সময় থেকেই নিখোঁজ হয়ে যান ফাদার টম। বিদেশমন্ত্রী বলেছেন, তিনি ফাদার টমের ভিডিওটি দেখেছেন। তিনি একজন ভারতীয় এবং যেকোনও ভারতীয়রই মূল্যবান জীবন রক্ষায় সচেষ্টা সরকার। ভিডিওতে ফাদার টমকে ভারত সরকার ও পোপ ফ্রান্সিসের কাছে তাঁকে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে ভিডিওর সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে ফাদার টমকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ইউরোপীয় ধর্মযাজক হলে আমার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হত। যেহেতু আমি ভারতীয়, সেহেতু আমাকে সম্ভবত খুব একটা মূল্য দেওয়া হচ্ছে না’।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget