এক্সপ্লোর

কংগ্রেসকে বিশ্বাস করা ভুল হয়েছে, এবার সংসদে মোদী সরকারকে সমর্থন, জানাল জেডি(ইউ)

পটনা: গতকালই আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বেরিয়ে এসেছে জেডি(ইউ)। মহাজোটের মুখ্যমন্ত্রী পদে গতকাল ইস্তফা দেওয়ার পর আজই বিজেপি সমর্থনে ফের বিহারে সরকার গড়েছেন নীতীশ কুমার। এরইমধ্যে জেডি (ইউ) কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের ঘোষণাও করল। দলের নেতা কেসি ত্যাগী বলেছেন, সংসদের উভয় কক্ষেই জেডি (ইউ) মোদী সরকারকে সমর্থন করবে। জেডি (ইউ)-র জাতীয় মুখপাত্র ত্যাগী কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকেও একহাত নিয়েছেন। বিজেপি সরকারকে  সমর্থনের প্রশ্নে রাতারাতি ভোলবদলের পর ত্যাগী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবং বিরোধী জোট গঠনে আন্তরিক নয় কংগ্রেস। উল্লেখ্য, বিহারে জোট ভাঙার পর রাহুল নীতীশকে সুযোগসন্ধানী, স্বার্থান্বেষী বলে তোপ দেগেছেন। রাহুল বলেছেন, বিহারের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এখন সেই শক্তিরই হাত ধরে মহাজোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ। এর জবাবে ত্যাগী বলেছেন, কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্যতাই নেই। এমন একটি দলকে বিশ্বাস করে জেডি(ইউ) মহাভুল করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। জেডি (ইউ) নেতা বলেছেন, রাহুলের সঙ্গে নীতীশের ফারাক হল এই যে, দুর্নীতির সঙ্গে কোনও আপস করেন না নীতীশ। অন্যদিকে, মুখে বড় বড় কথা বললেও শেষপর্যন্ত দুর্নীতির সঙ্গেই আপস করেন রাহুল। এজন্যই কংগ্রেস বর্তমানে এত দুরবস্থার মুখে পড়েছে। ত্যাগী বলেছেন, জেডি (ইউ) দুর্নীতির সঙ্গে আপস করুক, এমনটাই চায় কংগ্রেস। কিন্তু তাঁদের দল কখনই তা করবে না। কেন্দ্রীয় সরকারে যোগদানের সম্ভাবনা সম্পর্কে ত্যাগী বলেছেন, এ বিষয়ে দলের নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে জেডি(ইউ) সভাপতি ও বিজেপি নেতারা আলোচনা করবেন। এরপরই এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget