এক্সপ্লোর

গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন শুধু অ্যাডমিনরা, ভুয়ো খবর ঠেকাতে উদ্যোগ হোয়াটসঅ্যাপের

নয়াদিল্লি: ভুয়ো খবর ছড়িয়ে পড়া ঠেকাতে নয়া উদ্যোগ নিল বিশ্বের সবচেয়ে বড় মেসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন শুধু অ্যাডমিনরাই। গ্রুপের অন্যান্য সদস্যরা সেই মেসেজ পড়তে পারলেও, জবাব দিতে পারবেন না। গত মাস থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেমন আসল খবর ছড়িয়ে পড়ে, তেমনই ভুয়ো খবরেরও কমতি নেই। এ বছরের মে মাসে কলম্বিয়া জার্নালিজম রিভিউয়ের রিপোর্টে বলা হয়েছে, ফেসবুকের চেয়েও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। এর ফলে সমাজে হিংসা ও অস্থিরতা তৈরি হচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচন চলাকালীনও হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এর ফলে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই হোয়াটসঅ্যাপের এই নয়া ব্যবস্থা। ফেসবুক বা গুগলে যেমন ভুয়ো খবরের উপর নজরদারির ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপে তেমন কিছু নেই। যে মেসেজগুলি পাঠানো হয়। সেগুলির উপর নজর রাখারও ব্যবস্থা নেই। সেই কারণেই গ্রুপগুলিতে যাতে কেউ ভুয়ো খবর পোস্ট করতে না পারে, তার জন্য শুধু অ্যাডমিনদেরই মেসেজ পাঠানো বা পোস্ট করার ক্ষমতা দেওয়া হচ্ছে। গ্রুপ সেটিংস অপশনে গিয়ে সেন্ড মেসেজের জায়গাটিতে অনলি অ্যাডমিনস করে নিলেই অন্য কেউ মেসেজ পাঠাতে পারবেন না। তবে বিশেষজ্ঞদের মতে, এই নয়া ব্যবস্থার ফলে আসল খবরের ব্যাপ্তি বাড়লেও, ভুয়ো খবর আটকানো কঠিন। কারণ, একটি গ্রুপে একই সময়ে ২৫৬ জনের বেশি সদস্য রাখা যায় না। তাই কোনও সংস্থা বা সংবাদমাধ্যমকে বহু মানুষের কাছে পৌঁছনোর জন্য অনেকগুলি গ্রুপ তৈরি করতে হবে, যা বাস্তবোচিত নয়। ফলে সমস্যা রয়েই যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget