এক্সপ্লোর

‘৮০ শতাংশ নতুন নোট বাজারে এলে টাকা তোলার সীমা শিথিল করা হবে’

নয়াদিল্লি:  নোট বাতিলের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার যে সীমা বেঁধে দেওয়া হয়েছে তা শিথিল করার চিন্তাভাবনা চলছে। তবে তুলে নেওয়া টাকার ৮০ শতাংশ বাজারে ফেরানোর পরই প্রথমে সমবায় ব্যাঙ্কগুলিতে এই সীমা শিথিলের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এক পদস্থ সরকারি আধিকারিক। তিনি জানিয়েছেন, প্রায় অর্ধেক অর্থাত্ সাড়ে সাত লক্ষ কোটি টাকা যোগানের কাজ সম্পূর্ণ হয়েছে। এরফলে ব্যাঙ্কগুলিতে মানুষের ভিড় অনেকটাই কমেছে বলেও দাবি করেছেন তিনি। একমাত্র উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ব্যাঙ্কগুলিতে মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই দুটি রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন। ওই আধিকারিক বলেছেন, টাকা তোলার সীমা প্রথমে  সমবায় ব্যাঙ্কগুলিতে শিথিল করা হবে। এরপর অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে তা কার্যকর করা হবে। উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। এরপর থেকে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ব্যাঙ্কগুলির মাধ্যমে বাজারে যোগানের কাজ শুরু হয়। নোট বাতিলের প্রক্রিয়ায় ব্যাঙ্ক থেকে, সেইসঙ্গে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও এক গ্রাহক বর্তমানে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা এবং এটিএম থেকে সর্বোচ্চ দৈনিক আড়াই হাজার টাকা করে তুলতে পারেন। ৮ নভেম্বরের হিসেবে যে নোট বাতিল করা হয়েছিল তা দেশের মোট টাকার ৮৬ শতাংশ অর্থাত্ ১৫ লক্ষ কোটি টাকা। ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, নতুন নোট যোগানের কাজ সম্পূর্ণ হয়ে গেলে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে নেওয়া হবে। নোট বাতিলের ঘোষণার আগে সরকার ২০০ কোটি ২০০০ টাকার নোট ছাপার বন্দোবস্ত করেছিল। অর্থাত্ নতুন ২০০০-এর নোটে ৪ লক্ষ কোটি টাকা ছাপানোর ব্যবস্থা করা হয়। নোট বাতিলের পর সেগুলিই প্রথমে ছাড়া হয়। এরপর ৫০০ টাকার নোট চালু হয়।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget