এক্সপ্লোর

গোরক্ষপুরে এক মণ্ডপে বিয়ে সারলেন মা ও মেয়ে

২৫ বছর আগে স্বামীকে হারিয়েছেন, জীবনের দায়িত্ব, কর্তব্য সেরে এখন নিজে নতুন করে শুরু করতে চান বলে জানিয়েছেন ওই মহিলা.....

লখনউ: একই সঙ্গে সাত পাকে বাধা পড়লেন মা ও মেয়ে। মায়ের বয়স ৫৩ বছর। মেয়ের বয়স ২৭ বছর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

গোরক্ষপুরেরর পিপ্রোলি ব্লকে বৃহস্পতিবার গণবিবাহের আয়োজন করা হয়েছিল। "মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা"য় ৬৩ যুগলের বিয়ের বন্দোবস্ত করা হয়। সেখানে একসঙ্গে বিয়ে করলেন মা ও মেয়ে।

২৫ বছর আগে স্বামীকে হারিয়েছেন বেলি দেবী। তিন মেয়ে ও দুই ছেলেকে বড় করেছেন একাই। সকলেই এখন বিবাহিত। এদিন ছোট মেয়ে ইন্দুকেও বিয়ে দিয়েছেন।

জীবনের দায়িত্ব, কর্তব্য সেরে নিজেও নতুন করে শুরু করতে চান। বেছে নিয়েছেন জীবনসঙ্গী। দেওরকে বিয়ে করেছেন বেলি দেবী। তিনি জানিয়েছেন স্বামীর চেয়ে ছোট হলেও, জগদীশ তাঁর চেয়ে বড়।

৫৫ বছরের জগদীশকে স্বামী হিসেবে মেনে নিতে কোনও অসুবিধা নেই তাঁর। বেলি দেবী বলেছেন, ’’জগদীশ কৃষি কাজ করেন। এখনও বিয়ে করেননি। আমার দুই মেয়ে, দুই ছেলে বিবাহিত। ছোট মেয়েরও বিয়ে দিয়ে দিলাম। আমি আমার দেওরকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার ছেলেমেয়েরা সবাই খুশি।‘‘

ছেলেমেয়েরা যে সত্যিই খুশি তা স্পষ্ট ইন্দুর কথাতেও। ২৯ বছরের রাহুলকে বিয়ে করেছেন তিনি। বিয়ের মণ্ডপে ইন্দু বলেছেন, ’’আমার মায়ের বিয়ে নিয়ে দাদা-দিদিদের কারও কোনও সমস্যা নেই। সবাই সব মেনে নিয়েছে।‘‘

ইন্দু আরও জানিয়েছেন বাবা চলে যাওয়ার পর তাঁদের মা ও কাকা তাঁদের দেখভাল করেছেন। নিজেদের অনেক সখ-ইচ্ছে বাদ দিয়ে তাঁদের ভাইবোনেদের কিসে ভাল হবে, সে সব দিকে খেয়াল রেখেছেন আজীবন, ফলে আজ যদি তাঁরা নিজেরা ভাল থাকেন, তাহলে তাঁরাও সবাই ভাল থাকবেন বলে জানিয়েছেন সদ্য বিবাহিতা ইন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget