এক্সপ্লোর

মাঝ আকাশে সন্তান প্রসব, হায়দরাবাদে জরুরী অবতরণ বিদেশী বিমানের

নয়াদিল্লি: মাঝআকাশে সন্তান প্রসব এক মহিলা যাত্রীর। এই কারণে সংযুক্ত  আরব আমিরশাহী থেকে ফিলিপিন্সগামী একটি বিমান জরুরী অবতরণ করল হায়দরাবাদ বিমানবন্দরে।দু মাস পর তাঁর সন্তান প্রসবের দিন ছিল। কিন্তু সময়ের আগেই সন্তান প্রসব করেন ওই মহিলা যাত্রী। যদিও প্রসূতি ও তাঁর সদ্যোজাত কন্যা-উভয়েই সুস্থ বলে জানা গেছে।গত রবিবার দুবাই থেকে ম্যানিলা যাওয়ার পথে সেবু প্যাসিফিক এয়ার ফ্লাইটের বিমানে এই ঘটনা ঘটে। এক সহযাত্রী মিসি বারবেরাবে উমান্ডল ওই মহিলা ও তাঁর সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। জানা গেছে, মাঝ আকাশে প্রসব বেদনা অনুভব করেন ওই মহিলা। ছুটে আসেন বিমানকর্মীরা। তাঁরা অবিলম্বে চিকিত্সার আর্জি জানান। দেখা যায়, বিমানের দুই যাত্রী পেশায় নার্স। সঙ্গে সঙ্গে কেবিনের সামনের অংশকে প্রসূতি কক্ষ বানিয়ে ফেলা হয়। উমান্ডাল তাঁর পোস্টে জানিয়েছেন, কয়েক সেকেন্ড পরেই আমরা নবজাতকের কান্নার শব্দ শুনতে পেলাম। উমান্ডালের ছবিতে দেখা গেছে, সন্তানকে চাদরে জড়িয়ে ধরে সিটে বসে রয়েছেন ওই মহিলা। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও নার্সরা মিনারেল জল দিয়ে সদ্যোজাতকে পরিষ্কার করেন। সহযাত্রীরা তাঁদের সঙ্গে থাকা শিশুদের পোশাকও দেন। ইতিমধ্যেই পাইলট বিমানটিকে জরুরী ভিত্তিতে হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। মা ও শিশু যাতে প্রয়োজনীয় চিকিত্সার সুযোগ পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেন পাইলট। প্রাথমিক পরীক্ষার পর বিমানবন্দরের মেডিক্যাল কর্মীরা মা ও শিশুকে শহরের একটি হাসপাতালে নিয়ে যান। বিমানবন্দরের এক নিরাপত্তা আধিকারিক এ কথা জানিয়েছেন। মা ও সদ্যোজাত সন্তান সুস্থ এবং বর্তমানে চিকিত্সকদের তত্তাবধানে রয়েছেন বলে জানানো হয়েছে। ওই মহিলার সঙ্গে ছিলেন তাঁর মাও। সদ্যোজাত সহ তাঁদের তিনজনকে সাময়িক ভিসা দেওয়া হয়েছে। বিমানে যাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত ওই ভিসার মেয়াদ বাড়ানো হতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget