এক্সপ্লোর

নাবালককে নিয়ে পালালেন গৃহবধূ, গ্রেফতার, অভিযুক্ত ধর্ষণে

বেঙ্গালুরু: ১৭ বছরের এক কিশোরকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল কর্নাটকের কোলার স্বর্ণখনি এলাকার বাসিন্দা জনৈক গৃহবধূকে। প্রটেকশন অফ চিলড্রেন ফর সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। কোলার স্বর্ণখনি বেঙ্গালুরু থেকে ৯৫ কিলোমিটার দূরে। বছরদুয়েক আগে বিয়ে হয় ওই মহিলার, স্বামীর পানীয় জল সরবরাহের ব্যবসা রয়েছে। উল্টোদিকে ওই কিশোর স্কুল ড্রপআউট, মহিলার সঙ্গে আলাপ ছিল তার। ২৪ অক্টোবর ওই কিশোরকে নিয়ে ২৪ বছরের গৃহবধূটি বাড়ি থেকে পালান। সে রাতেই তাঁর স্বামী অভিযোগ করেন স্থানীয় রবার্টসোনপেট থানায়। পরদিন সকালে ছেলেটির বাবাও আসেন থানায় ছেলের নিখোঁজ ডায়রি করতে। সে সময় নিখোঁজ গৃহবধূর ছবি স্টেশন অফিসারের টেবিলের ওপর ছিল। তা দেখে কিশোরের বাবা জানতে চান, মহিলার কী হয়েছে। তিনিও নিখোঁজ শুনে তিনি তখনই সন্দেহপ্রকাশ করেন, তাহলে ওই মহিলাই তাঁর ছেলেকে নিয়ে চম্পট দিয়েছেন, কারণ পরস্পরকে চিনতেন তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ভদ্রলোকের কথায় কান না দিলেও প্রতিবেশীরাও বলেন, দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। স্থানীয় বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, একসঙ্গে অন্ধ্র যাওয়ার বাস ধরলেন তাঁরা। মহিলার স্বামীও পুলিশকে জানান, তাঁর স্ত্রী দেড়লাখ টাকা সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছেন। মহিলার মোবাইল ফোন ট্র্যাক করে তাঁদের ধরার চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁরা দুদিন অন্তর ঠিকানা পাল্টাচ্ছিলেন। বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর, মহাবলীপুরম সহ তামিলনাড়ুর কিছু এলাকা- এমন নানা জায়গায় লজ ভাড়া করতেন তাঁরা। শেষমেষ ১৩ তারিখ তাঁরা ধরা পড়েন তামিলনাড়ুর ভেলানকান্নি এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, মহিলাকে বিশ্বাস করানো যাচ্ছিল না, সঙ্গের কিশোর নাবালক, তার সঙ্গে যৌন সম্পর্কের অর্থ, তাকে ধর্ষণ করেছেন তিনি। তিনি ক্রমাগত বলে যাচ্ছিলেন, তাঁরা পরস্পরকে ভালবাসেন, বিয়েও করবেন শিগগিরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget