এক্সপ্লোর

ডেটিং ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইল খুলে টাকা আদায়, গ্রেফতার তরুণী

হায়দরাবাদ: ডেটিং ওয়েবসাইটে চ্যাটিংয়ের পর ব্ল্যকমেল করে টাকা আদায়ের জন্য এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম বি রাজেশ্বরী। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ডেটিং ওয়েবসাইটে ভুয়ো নামে অনেকগুলি ভুয়ো প্রোফাইল তৈরি করেছিল ওই মহিলা। এরপর ডেটিং চ্যাটের নামে প্রতারণা ফাঁদ পেতে শিকার ধরত সে। যাঁরা দাবি মতো টাকা দিতেন না, তাঁদের পরিবারের ফটো ও মোবাইল নম্বর ডেটিং ওয়েবসাইটে আপলোড করে দিত রাজেশ্বরী। সাইবারাবাদ পুলিশের এক বিবৃতি অনুসারে, এক সফটওয়্যার কর্মীর অভিযোগের ভিত্তিতে রাজেশ্বরীর প্রতারণার কারবার ধরা পড়ে। গত সপ্তাহে সাইবার উইংয়ে দায়ের করা অভিযোগে সফটওয়্যার কর্মী জানান, গত মাসে একটি ডেটিং সাইটে কিউটি (২৭) নামের প্রোফাইলের একটি তরুণীর সঙ্গে চ্যাট করেছিলেন।চ্যাটে ওই তরুণী তাঁকে চারটি সিনেমার টিকিট কাটতে বলেছিলেন। এতে তিনি রাজি হন। টিকিট বুক করে তিনি বুকিং আইডি ওই তরুণীর মোবাইলে বুকিং আইডি পাঠান। এরপর মোবাইল নম্বরের মাধ্যমে ওই সফটওয়্যার কর্মীর নাম জেনে যায় ওই তরুণী। সে ওই সফটওয়্যার কর্মীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকাউন্ট সার্চ করে সমস্ত পারিবারিক ছবি ডাউনলোড করে। গত ২৮ অক্টোবর ওই সফটওয়্যার কর্মীকে ফোন করে তরুণী তার অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা জমা দিতে বলে। কিন্তু ওই দাবি না মানলে সে সফটওয়্যার কর্মীর পারিবারিক ছবি ডেটিং সাইটে আপলোড করা এবং স্ট্যাটাস মেসেজ দেওয়ারও হুমকি দেয়। সফটওয়্যার কর্মী তখন দাবি মতো সাড়ে তিন হাজার টাকা দিলে ওই তরুণীর দাবি আরও বেড়ে যায়। এবার সে ৫০ হাজার টাকা দাবি করে। সেই দাবি না মানলে সে পারিবারিক ছবি দুটি ডেটিং সাইটে প্রকাশ করে এবং স্ট্যাটাস মেসেজও দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং রাজেশ্বরীকে গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পেরেছে যে, এভাবে নিরীহদের প্রতারণা করে সহজে অর্থোপার্জনের রাস্তা সে বেছে নিয়েছে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Tehatta Cyber Fraud | সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার সহ ৮ জন
Congress Protest News: মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে কংগ্রেসের মিছিল
Indranil Sen Arrested | খারিজ জামিনের আর্জি, ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
INDI Alliance Meeting | দিল্লির রামলীলা ময়দানের কর্মসূচিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | #abpananda
CM Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget