এক্সপ্লোর

হায়দরাবাদে স্বামীকে খুন করল স্ত্রী, প্রায় নিখুঁত নাটক সাজিয়ে প্রেমিককে দাবি স্বামী বলে

হায়দরাবাদ: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে হাত মিলিয়ে স্বামী অথবা স্ত্রীকে খুনের ঘটনা তো আকছাই সামনে আসে। তা বলে স্বামীকে খুন করার পর প্রেমিকের মুখ পুড়িয়ে দিয়ে তাঁকে স্বামী বলে দাবি? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়েছেন হায়দরাবাদের বছর সাতাশের এক মহিলা। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিয়ে হয় সুধাকর রেড্ডি নামে একজনের সঙ্গে। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু রাজেশ বলে আর একজনের সঙ্গে প্রেম করতেন তিনি। ২৭ নভেম্বর দুজনে মিলে ছক কষে সুধাকরকে খুন করেন, তারপর দেহ ফেলে দেন মেহবুবনগরের এক জঙ্গলে। এরপর শুরু হয় নাটকের আসল অংশ। রাজেশ নিজের মুখ ও শরীরের ঊর্ধ্বাংশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। অভিযুক্ত মহিলা পুলিশে অভিযোগ করেন, ৪ জন তাঁর স্বামীর ওপর হামলা চালিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারপর রাজেশকে নিজের স্বামী সুধাকর রেড্ডি বলে পরিচয় দিয়ে ভর্তি করে দেন হাসপাতালে। কিন্তু রাজেশের মুখ চেনার অযোগ্য হয়ে উঠলেও তাঁদের পরিকল্পনা কেঁচে যায়। গোটা ছকে বাদ সাধেন আসল সুধাকর রেড্ডির আত্মীয়রা। তাঁরা হাসপাতালে এসে বলেন, এই ব্যক্তিকে তাঁরা চেনেন না, এ সুধাকর নয়। খবর যায় পুলিশে। শুরু হয় তদন্ত, সেখান থেকে জানা যায় গোটা ঘটনা। মহিলা জানিয়েছেন, রাজেশের মুখ পুড়িয়ে তিনি তাঁকে হাসপাতালে ভর্তির পরিকল্পনা করেন, কারণ তাঁরা একসঙ্গে থাকতে চাইছিলেন। স্বামীর মাথায় ধারালো কিছু দিয়ে মেরে কাবু করে গলা টিপে তাঁকে খুন করেন তাঁরা। তারপর দেহে আগুন ধরিয়ে তা ফেলে দেন মেহবুবনগরের জঙ্গলে। সুধাকরের অত্যন্ত বিকৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলা গ্রেফতার হয়েছেন। তবে রাজেশকে এখনও গ্রেফতার হননি, হাসপাতালে তাঁর পোড়া ক্ষতের চিকিৎসা চলছে।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget