এক্সপ্লোর
বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে পাথর পড়ে মৃত্যু তরুণী তীর্থযাত্রীর

জম্মু: জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসা পাথরের আঘাতে মৃত্যু হল ২৩ বছরের এক তরুণী তীর্থযাত্রীর। কাটরা থেকে পায়ে হেঁটে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা আশিকি বৈদ্য। হিমকোটির কাছে একটি টিলা থেকে পাথর গড়িয়ে এসে তাঁকে আঘাত করে। তাঁর পায়ে ও বুকে গুরুতর আঘাত লাগে। তাঁকে ভবন ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তরুণীর দেহ তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।
Before You Go
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার





















