এক্সপ্লোর

চণ্ডীগড়ে মহিলাকে অনুসরণ: হারিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধার করল পুলিশ

চণ্ডীগড়: চণ্ডীগড় অনুসরণ কাণ্ডে পুলিশ ৫টি ক্যামেরার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ সেই রাতে বর্ণিকা কুন্ডুর পিছু ধাওয়া করেছিলেন। এর আগে পুলিশ দাবি করে, যেখানে ওই ঘটনা ঘটে, সেই রাস্তার ৬টি ক্যামেরা ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মামলায় পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, প্রভাবশালী বিজেপি নেতার ছেলেকে আড়াল করতে তাঁর বিরুদ্ধে হালকা ধারায় মামলা রুজু করেছে তারা। জামিনও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু এখন সিসিটিভি ফুটেজে তাঁর কার্যকলাপ ধরা পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জোরালো হয়েছে, প্রমাণ মেলা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন। যে রাতে এই ঘটনা ঘটে, সেদিন বর্ণিকা কুন্ডুর অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এমন ধারা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়, যাতে সহজেই জামিন পেয়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে আনা হয় ৩৫৪ ডি ধারা অর্থাৎ কাউকে অনুসরণ করা ও ৩৪১ ধারা অর্থাৎ কাউকে জোর করে আটকানোর চেষ্টার অভিযোগের মত দুর্বল ধারা। অথচ বর্ণিকা প্রথম থেকেই বলেছেন, শুধু শ্লীলতাহানি নয়, তাঁকে অপহরণ করার চেষ্টা করে অভিযুক্তরা। বিরোধীরা দাবি করেছিল, এই ঘটনায় অভিযুক্তের বাবা সুভাষ বারালার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার তা খারিজ করে দিয়েছেন, বলেছেন, ছেলের অপরাধের শাস্তি বাবাকে দেওয়া যায় না। মনে করা হচ্ছে, হরিয়ানার জাঠ সম্প্রদায়কে না চটানোর জন্য এ কথা বলেছেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
Brain Power Boosting Tips : স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প, এই সহজ ব্যায়ামগুলি করুন
এই সহজ ব্যায়ামগুলি করুন, স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
Brain Power Boosting Tips : স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প, এই সহজ ব্যায়ামগুলি করুন
এই সহজ ব্যায়ামগুলি করুন, স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
India Iran Relations : নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
Richest Indian Actress 2026 : ২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
Embed widget