এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলা প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর। পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের প্রতিনিধি দলকে সেখানে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর শান্তি বজায় রাখার অনুরোধ নয়। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় আট সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখল নয়াদিল্লি। শনিবার জম্মু-কাশ্মীরে ঢুকে আটজন সিআরপিএফ জওয়ানকে মেরেছে লস্কর জঙ্গিরা। একইদিনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ। আর সাউথ ব্লকে যখন এই ঘটনা ঘিরে উদ্বেগ বেড়েছে, তখন ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আব্দুল বাসিত এই ঘটনার নিন্দা না করে ইফতারে মেতে ওঠার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের উদ্দেশে কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, সীমান্তের ওপার থেকে আক্রমণ করা হলে তার পাল্টা জবাবও দেওয়া হবে। সন্ত্রাস পরাজিত হবেই। জঙ্গিদমনে আমরা সফল হবই। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে সিআরপিএফ জওয়ানরা অ্ত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। কনভয়ে হামলার পরও দু জঙ্গিকে খতম করতে পেরেছেন তাঁরা। নিহত আট জওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের নাম না করলেও, পাল্টা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে কড়া হুঁশিয়ারির সুর। শনিবারের জঙ্গি হামলার পর তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে জম্মু-কাশ্মীরে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই দলে রয়েছেন বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সচিব সুশীল কুমার, অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব মহেশ কুমার এবং কাশ্মীরের যুগ্ম সচিব জ্ঞানেশ কুমার। সীমান্তে কোন ফাঁকফোকড় দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছে, তা খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে এই দল। অন্যদিকে, আটজন জওয়ানের মৃত্যুর পর মাওবাদী উপদ্রুত এলাকা থেকে সিআরপিএফের প্রায় হাফ ডজন মাইন প্রতিরোধে সক্ষম গাড়ি জম্মু-কাশ্মীরে পাঠানো হয়েছে। সিআরপিএফের ডিজি কে দুর্গাপ্রসাদ জানিয়েছেন, এই গাড়িগুলি শীঘ্রই রাস্তায় নামানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget