এক্সপ্লোর

নোট বাতিল: মৃতদের ক্ষতিপূরণ চাই, সভায় আসুন প্রধানমন্ত্রী, সংসদে সোচ্চার বিরোধীরা

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলের জেরে সংসদের শীতকালীন অধিবেশনের আরও একদিন নষ্ট হল।

দফায় দফায় সভা ভণ্ডুল হওয়ার জন্য এদিন লোকসভা ও রাজ্যসভা – উভয় কক্ষেই স্বাভাবিক কার্যকর্ম হয়নি। এদিনের নিয়ে টানা চারদিন সভার স্বাভাবিক কার্যপ্রক্রিয়া বিঘ্নিত হল।

লোকসভায় মোদী সরকারকে ক্রমাগত নিশানা করতে থাকে বিরোধীরা। বিরোধী দলের শক্তি বাড়াতে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় এডিএমকে-ও। বিরোধীদের দাবি, ভোটাভুটির ব্যবস্থা থাকবে এমন ধারাতেই (ধারা ২৬৭) নোট বাতিল বিতর্ক শুরু করতে হবে। যদিও, সরকারপক্ষ সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে।

কেন্দ্রের সংসদ-বিষয়ক মন্ত্রী বিরোধীদের আহ্বান করে জানান, সরকার সব ইস্যুতে খোলা মনে আলোচনায় রাজি। তবে, কংগ্রেস ও তৃণমূলের লোকসভা দলনেতা যথাক্রমে মল্লিকার্জুন খাড়গে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন, বিতর্কের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বাধ্যতামূলক। এই হই-হট্টগোলের মাঝে সাময়িক মুলতুবি হয় নিম্নকক্ষ।

অন্যদিকে, রাজ্যসভাতেও ধরা পড়ে একই চিত্র। সেখানে, মোদীর উপস্থিতি সংক্রান্ত দাবির পাশাপাশি আরও একটি দাবি পেশ করা হয় বিরোধীদের পক্ষ থেকে। তারা জানায়, কেন্দ্রের সিদ্ধান্তের পর এযাবৎ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে যে ’৭০ জন’ মারা গিয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে।

ক্ষতিপূরণের দাবি প্রথম তোলেন জনতা দল ইউনাইটেড (জেডি-ইউ) সুপ্রিমো শরদ যাদব। সপা ও বসপা-র সাংসদরা মোদীর উপস্থিতির দাবি তোলেন। তাঁদের দাবিকে সমর্থন জানান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। এরমধ্যেই ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ লেখা প্ল্যাকার্ড তুলে ওয়েলে নেমে পড়ে তৃণমূল।

এদিন, নোট বাতিলকে ঘিরে সরকারকে তুলোধনা করার সময়ে বিরল নজির গড়ল বিরোধীরা। একদিকে যেমন কংগ্রেস ও তৃণমূল একসুরে মোদী সরকারের সমালোচনায় মুখর। ঠিক তেমনই, উত্তরপ্রদেশের দুই প্রবল প্রতাপশালী প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকেও দেখা গেল গলায় গলা মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে।

এই পরিস্থিতিতে, সরকারের ট্রেজারি বেঞ্চের তরফে পাল্টা স্লোগান তোলা হয় যাতে এই ইস্যুতে বিতর্ক শুরু করা যায়। কিন্তু, নাছোড় বিরোধীদের সামনে তা সম্ভব না হওয়ায় দুপুর তিনটে নাগাদ দিনের মত মুলতুবি হয়ে যায় উচ্চকক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget