এক্সপ্লোর

ফেসবুক লাইভ করে মুম্বই হোটেলের ১৯তলা থেকে ছাত্রের ঝাঁপ

মুম্বই: বান্দ্রা ওয়েস্টের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলায় ঘর বুক করেন তিনি। ফেসবুকে প্রথমে লাইভ চ্যাট করেন, কীভাবে আত্মহত্যা করতে হবে। তারপর জানালা থেকে ঝাঁপ। এভাবেই জীবন শেষ করে দিলেন বেঙ্গালুরুর ২৩ বছরের স্নাতকোত্তর ছাত্র অর্জুন ভরদ্বাজ। গতকাল সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ গোটেলের ঘরের জানালার কাচ ভেঙে নীচে লাফিয়ে পড়েন অর্জুন। বান্দ্রা পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে, তাতে লেখা, হতাশার কারণে জীবন শেষ করে দিচ্ছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নয়। অর্জুন ভরদ্বাজ বেঙ্গালুরুর ছেলে। মুম্বইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন। গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হোটেলে আসেন তিনি, সবরকম নথি ও পরিচয়পত্র জমা দেন। আত্মহত্যার আগে ১ মিনিট ৪৩ সেকেন্ডের যে ভিডিও রেকর্ড করেন তিনি, তাতে শেখান, ধাপে ধাপে কীভাবে আত্মহত্যা করতে হয়। প্রথমে সুইসাইড নোট লিখতে হয়, তারপর নেশা করতে হয়। ভিডিওয় দেখা গিয়েছে, তিনি নিজেও সিগারেট ও মদের নেশা করছেন। একইসঙ্গে জানালা থেকে দেখছেন সূর্য ডোবার দৃশ্য, খাচ্ছেন বেকন পাস্তা। তারপর তিনি বলেন, নিজের ঝাঁপ দেওয়ার ভিডিও করা সম্ভব নয়, তাই তা এখানেই শেষ হচ্ছে। বন্ধুদের গুডবাই করে বন্ধ করে দেন ভিডিও। [gallery ids="323867"] লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সুইসাইড নোটে বাবা মার কাছে ক্ষমা চেয়েছেন অর্জুন। মৃত্যুর পর বন্ধুদের মিস করবেন বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশ তদন্ত করে দেখছে, তিনি ড্রাগের নেশা করতেন কিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget