এক্সপ্লোর

শীঘ্রই নিষিদ্ধ হতে পারে জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন

নয়াদিল্লি: খুব শীঘ্রই বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। এই মর্মে একটি খসড়া বিলও তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ওই বিলে আইআরএফ-কে বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) অনুযায়ী বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। সূত্রের খরব, কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে, এই সংগঠনের সঙ্গে জাকির নায়েকের পিস টিভির যোগাযোগের প্রমাণ মিলেছে। প্রসঙ্গত, এই চ্যানেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রচার করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্যকে হাতিয়ার করে ওই খসড়া বিলে আরও বলা হয়েছে যে, এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাথা জাকির নায়েক বিভিন্ন সময়ে বহু উস্কানিমূলক বক্তৃতা পেশ করেছেন। যুবকদের মৌলবাদে উদ্বুদ্ধ করে তাদের জঙ্গি কার্যকলাপে প্রলুব্ধ করার অভিযোগে ইতিমধ্যেই নায়েকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। শুধু তাই নয়, বিদেশ থেকে মেলা আইআরএফ-এর তহবিল থেকে প্রচুর পরিমাণ অর্থ পিস টিভিতে পাঠানোর অভিযোগও উঠেছে জাকিরের বিরুদ্ধে। সেই টাকা দিয়ে সেখানে আপত্তিকর অনুষ্ঠান করেন জাকির বলে উঠে এসেছে। অভিযোগ, ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সব মুসলিমদের জঙ্গি হওয়ার আহ্বান করতেও দেখা গিয়েছে জাকিরকে। একইসঙ্গে, জাকিরের তত্বাবধানে চলা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপরও নজর রাখা হয়েছে। কেন্দ্রীয় সূত্রের খবর, অনুমোদনের জন্য শীঘ্রই ওই খসড়া বিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে পেশ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget