এক্সপ্লোর

Independence Day 2021: একুশের স্বাধীনতা দিবসে উপত্যকার ২৩ হাজার বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

এই বছর স্বাধীনতা দিবসে  জম্মু ও কাশ্মীরের ২৩ হাজার স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপত্যকার সরকারি প্রতিষ্ঠানগুলিতেও আগামিকাল জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে।

নয়াদিল্লি: আগামিকাল, ১৫ অগাস্ট। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে পালিত হবে এই বিশেষ দিনটি। জাতীয় সঙ্গীত গেয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে সকলেই দেশের প্রতি সম্মান জ্ঞাপন করবেন।

২০২১ সালের স্বাধীনতা দিবসে  জম্মু ও কাশ্মীরের ২৩ হাজার স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে শতখানেক সরকারি ভবনেও। সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে আগামিকাল জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া উপত্যকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।

করোনা অতিমারীর কারণে এমনিতে আপাতত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিগত ১০ দিন  ধরে স্কুল কর্তৃপক্ষ স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় করছে। বিভিন্ন বিদ্য়ালয়ে পতাকা উত্তোলনের ক্ষেত্রে 'ফ্ল্যাগ কোড'-এর উপর সরকার এক বিশেষ নির্দেশিকা জারি করেছে। ভারতের জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে একগুচ্ছ আইন ও নিয়মাবলী জারি করা হয়েছে নির্দেশিকায়।

'প্রত্যেকটি বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। প্রত্যেক বিদ্যালয়ের প্রত্যেক CEO, প্রিন্সিপ্যাল বা প্রধান শিক্ষকদের পতাকা উত্তোলনের নিয়মাবলী জানিয়ে দিতে হবে। অনুষ্ঠানের ভিডিও এবং ছবি গুগল ড্রাইভে আপলোড করতে হবে,' সরকারি নির্দেশিকায় এমনটাই উল্লেখ করা হয়।

করোনা আবহেও স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে জন সমাবেশের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছে। এদিনের সমাবেশে ২৫ জন পর্যন্ত একত্রিত হতে পারবে বলে সরকার জানিয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞের মতে, ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর সেখানে অবস্থা স্বাভাবিক বোঝাতেই উপত্যকা জুড়ে এই বিশাল পতাকা উত্তোলনের আয়োজন।

এর আগে, বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনী উত্তর কাশ্মীরের যাত্রীবাহী যানবাহনগুলিতে জাতীয় পতাকা বহন বাধ্যতামূলক করেছিল। কিন্তু সেই ধারা বেশিদিন চলেনি, কারণ এভাবে জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হচ্ছিল বলে প্রশ্ন ওঠে।

বিগত এক বছর ধরে সেনাবাহিনী উপত্যকার বিভিন্ন অঞ্চলে ভারতীয় পতাকা স্থাপন করে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget