এক্সপ্লোর

PM Modi : 'নেতিবাচক জোট', বিরোধীদের বিঁধে ক্ষমতায় প্রত্যাবর্তনের 'হুঙ্কার' মোদির গলায় !

NDA Meeting : মঙ্গলবার একদিকে যখন বিরোধী শিবির ঐক্যমতে পৌঁছে গেছে, নতুন ফ্রন্ট গড়ে ফেলেছে, তখন দীর্ঘদিন পর চাপের মুখে রাজধানীতে প্রথম বৈঠকে বসে NDA

নয়াদিল্লি : 'নেতিবাচকতার উপর নির্ভর করে যে জোট তৈরি হয়, তারা কোনও দিনই সফল হতে পারে না।' ২০২৪ লোকসভা ভোটের আগে NDA-র প্রথম বৈঠকে কার্যত এই ভাষাতেই বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিশ্বাস, '৫০ শতাংশের বেশি ভোট নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন করবে NDA।' 

মঙ্গলবার একদিকে যখন বিরোধী শিবির ঐক্যমতে পৌঁছে গেছে, নতুন ফ্রন্ট গড়ে ফেলেছে, তখন দীর্ঘদিন পর চাপের মুখে রাজধানীতে প্রথম বৈঠকে বসে NDA। তাতে যোগ দেয় ৩৯টি রাজনৈতিক দল, যা সংখ্যার হিসাবে বিরোধী শিবিরের থেকে অনেকটাই বেশি। এহেন জোটসঙ্গীদের বৈঠকে যে তিনিই প্রধান বক্তা, প্রধান মুখ হবেন তা বলাইবাহুল্য। হলও তা-ই। শরিকদলের নেতৃত্বের সামনে বক্তব্য রাখতে উঠে বিরোধী শিবিরকে কার্যত তুলোধনা করলেন মোদি।

তার আগে NDA-র ইতিহাস তুলে ধরলেন। মোদি বলেন, "শাসনক্ষমতায় থাকা এই জোট ২৫ বছর পূরণ করে ফেলল। যার পথচলা শুরু হয়েছিল- প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে। পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। যিনি দীর্ঘদিন এই জোটকে পথ দেখিয়েছেন।" এর পাশাপাশি তিনি প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরে, শরদ যাদব, অজিত সিং, জর্জ ফার্নান্ডেজ, রামবিলাস পাসওয়ানদের অবদানের কথা তুলে ধরেন। তাঁর সংযোজন, 'বাদল ও ঠাকরের প্রকৃত যাঁরা অনুগত ছিলেন, আজ তাঁরা আমাদের সঙ্গে আছেন।' অর্থাৎ, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও শিরোমণি অকালি দলের উপদলের নেতা সুখদেব সিং ধিনসার কথা বলতে চান। যাঁরা NDA-র সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন। NDA-র সঙ্গে নতুন হাত মিলিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার ও প্রফুল্ল পটেল। তাঁরাও যোগ দেন বৈঠকে। মোদি বলেন, 'NDA-তে 'N'-এর অর্থ নিউ ইন্ডিয়া বা নতুন ভারত। 'D' -এর অর্থ ফর আ ডেভেলপ্ড নেশন বা উন্নত দেশের জন্য এবং 'A'-এর অর্থ জনগণ ও অঞ্চলের আকাঙ্খা।' মোদি বলেন, 'আমি ভুল করতে পারি। কিন্তু, অসদিচ্ছা নিয়ে কিছু করব না।' শরিক দলের নেতৃত্বকে তিনি আশ্বস্ত করেন, 'কঠোর পরিশ্রম করা থেকে বিরত থাকব না। আমার শরীরের প্রতিটি অংশ, আমার প্রতিটি মুহূর্ত এই দেশের জন্য উৎসর্গ করা।'   

এর পরই সুর চড়ান বিরোধী জোটের বিরুদ্ধে। মোদি বলেন, 'কেরলে বাম ও কংগ্রেস একে অপরের রক্তে হোলি খেলছে। কিন্তু, বেঙ্গলুরুতে তারা একে অপরকে আলিঙ্গন করছে। পশ্চিমবঙ্গে, তৃণমূল বাম ও কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে। কিন্তু, এই দলগুলির নেতারা মুখে কুলুপ এঁটেছেন। তাঁদের সত্যিটা মানুষের সামনে চলে এসেছে। ওরা একসঙ্গে আসতে পারে, কিন্তু একসঙ্গে চলতে পারবে না।'

লোকসভা ভোটে জোটবদ্ধ লড়াইয়ের দামামা বাজিয়ে দিয়ে মঙ্গলবারই নতুন জোট গড়ে ফেলেছে বিরোধী শিবির। যার পোশাকি নাম দেওয়া হয়েছে- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা INDIA। যে বৈঠকের পর বক্তব্য রাখতে উঠে রাহুল গাঁধী বলেছেন, 'লড়াইটা হতে চলেছে INDIA ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে।'

এই চ্যালেঞ্জের মুখে পাল্টা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন মোদি। তিনি শরিক দলগুলির উদ্দেশে বলেন, 'গোটা দেশের আশা-আকাঙ্খা পূরণ করতে আমরা একটা দলের মত লড়ব।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget