Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
AISA and CJP: বছর উনত্রিশের এই উত্তরাখণ্ডের মেয়ে, ছাত্র সংগঠন AISA-র সর্বভারতীয় সভানেত্রী। তাঁর একটি মন্তব্যকে হাতিয়ার করে, এবার তাঁকে আক্রমণের লক্ষ্যবস্তু করল বিজেপি।

নয়াদিল্লি: নেহা বোরার (Neha Bora) মন্তব্যকে হাতিয়ার করে, এবার তাঁকে আক্রমণ করল বিজেপি (BJP)। পাল্টা, আন্দোলন থেকে একচুলও না সরার বার্তা দিয়েছেন AISA-র সর্বভারতীয় সভানেত্রী।
নির্বাচন কমিশনকে ব্য়বহার করে বিজেপির ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। আর দেশজোড়া এই আন্দোলন-বিক্ষোভের মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। কখনও ব্যারিকেডের উপরে... কখনও রাহুল গান্ধীদের পাশে রাস্তায়... কখনও আবার সাংবাদিক বৈঠকে। শক্ত চোয়াল! আক্রমণের মুখেও, মুখে হাসি... দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের মেধাবী ছাত্রী নেহাই এখন আন্দোলনের লাইমলাইটে।
বছর উনত্রিশের এই উত্তরাখণ্ডের মেয়ে, ছাত্র সংগঠন AISA-র সর্বভারতীয় সভানেত্রী। তাঁর একটি মন্তব্যকে হাতিয়ার করে, এবার তাঁকে আক্রমণের লক্ষ্যবস্তু করল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, 'নেহা বোরা, তার একটা বক্তব্য় দেখছিলাম, যেখানে তিনি বলছেন, আমরা বাংলাদেশ থেকে প্রেরণা নিয়েছি। আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে, রাহুল গান্ধী, ককরোচ জনতা পার্টির সদস্য়দের, নেহা বোরা কি এটা ঘোষণা করে দিয়েছেন, সংবিধানের উপর ওনার আস্থা নেই। ভোট প্রক্রিয়ার উপর আস্থা নেই। ভোটারের উপর আস্থা নেই, গণতন্ত্রের উপর আস্থা নেই। ভিড়তন্ত্রের উপর আস্থা রয়েছে।'
AISA-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা বলেছেন, 'আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের ২ জন নেতাকে জেল হেফাজতে পাঠিয়ে, তা বন্ধ করতে পারবেন না। বারবার আটক করে, যৌন হেনস্থা করেও বন্ধ করতে পারবেন না। এই আন্দোলন চলবে।'
বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। শুক্রবার ফের দিল্লির কনট প্লেসে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। সেন্ট্রাল পার্কে ‘তিরঙ্গা লেহরাও’ বা জাতীয় পতাকা ওড়ানোর জন্য জমায়েত করার ডাক দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বন্ধ সেন্ট্রাল পার্ক
কাল ককরোচ জনতা পার্টির (cockroach janata party) কর্মসূচির আগে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ।
কাল ও পরশু জনসাধারণের জন্য বন্ধ দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক। কাল দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক ককরোচ জনপার্টির। কাল CJP-র কর্মসূচির আগে বন্ধ করে দেওয়া হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক। যন্তরমন্তরে বিক্ষোভ দেখিয়ে আগেই গ্রেফতার সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। প্রতিবাদে কাল দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দিয়েছে ককরোচ জনপার্টি।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন























