এক্সপ্লোর

Kathmandu Aircraft Crash : বছর-বছর বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল, এবারও পাইলট ছাড়া সবার মৃত্যু নেপালে

Kathmandu Aircraft Crash : দুর্ঘটনাগ্রস্ত বিমানে ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জন ছিলেন। তার মধ্যে ১৮ জনেরই মৃত্যুর খবর মিলেছে।

কাঠমান্ডু:  বারবার এই দেশে একাধিক প্রাণ কেড়েছে বিমান দুর্ঘটনা।  আবার সেই নেপাল। আবারও বিমান দুর্ঘটনা। আবারও মৃত্যু মিছিল।  সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বিমানে ক্রু ও যাত্রী নিয়ে ১৯ জন ছিলেন। তাঁর মধ্যে ১৮ জনই আর জীবিত নেই। বেঁচে শুধু বিমানচালক। ৩৭ বছরের মণীশ শাক্যকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিনামঙ্গলের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনিও গুরুতর জখমই হয়েছেন। 

সকালে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময়ই দুর্ঘটনাটি ঘটে। সকাল থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ। এই পরিস্থিতিতে রানওয়েতেই চাকা স্কিড করে যায়। তখনই মুখ থুবড়ে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় সূর্য এয়ারলাইন্সের বিমানটিতে। ১৯ জন যাত্রী নিয়ে পোখরা যাচ্ছিল বিমানটি।                    

দুর্ঘটনাগ্রস্ত বিমানে ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জন ছিলেন। তার মধ্যে ১৮ জনেরই মৃত্যুর খবর মিলেছে। পাইলটকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খারাপ আবহাওয়ায় টেকঅফের সময় চাকা স্কিড করে দুর্ঘটনা বলে আপাতত অনুমান। কিন্তু আর কোনও যান্ত্রিক ত্রুটি আছে কি না খতিয়ে দেখা হবে।                         

২০২৩ সালের জানুয়ারিতে নেপালের  মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। সেবার ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারার কাছেই ধসে পড়ে। এ ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যসহ বিমানের ৭২ জনের সবাই প্রাণ হারান। গভীর খাদে খাদে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে আগুনে ভস্মীভূত হয়ে যায়। তার আগে ২০২২ সালে ২৯ মে বিমানসংস্থা তারা এয়ারের একটি বিমান মুস্তাং জেলায় ভেঙে পড়ে। সেবার মৃত্যু হয় ২২ জনের। ২০২৮  সালে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  সেবার ৫১ জনের মৃত্যু হয় এবং ২০ জন গুরুতর জখম হন। 

আরও পড়ুন -

এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা আবহাওয়া দফতরের 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget