এক্সপ্লোর

Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি

এই কঠিন পরিস্থিতিতে নেপালকে দান নয়,   গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোকে দিতে হবে ক্ষতিপূরণ। 


কাঠমাণ্ডু : প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। নেপালের সঙ্কট জনক পরিস্থিতিতে  দু'দফায় সাড়ে ৪৭ টন ত্রাণ নিয়ে পৌঁছেছে ভারত। বায়ুসেনার বিমানে দফায় দফায় পৌঁছেছে ত্রাণ। কিন্তু এবার ভারত সহ আরও কয়েকটি দেশের থেকে ক্ষতিপূরণ দাবি করার কথা শোনা গেল নেপালের বিদেশমন্ত্রীর মুখে। তাঁর মতে, এই ঘটনা একটি আকস্মিক বিপর্যয় নয়, বরং সুদীর্ঘ কাল যাবৎ জলবায়ু পরিবর্তনের ফলেই এই বিপত্তি। তাই এই কঠিন পরিস্থিতিতে নেপালকে দান নয়,   গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোকে দিতে হবে ক্ষতিপূরণ। 

নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের দাবি, জলবায়ু  সঙ্কট তৈরিতে নেপালের ভূমিকা কার্যত নগণ্য হলেও , তার ভয়াবহ ফল ভোগে তারাই।  মঙ্গলবার স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘কান্তিপুর টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেপালের বিদেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেপালের কূটনৈতিক অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা  হতে পারে। এতদিন যেখানে আন্তর্জাতিক সহায়তার ওপর জোর দেওয়া হতো, এখন সেখানে ‘ন্যায়বিচার ও ক্ষতিপূরণ’-এর দাবি করা হবে। মন্ত্রী আরও বলেন , 'এটি কোনো দাতব্য করার বিষয় নয়, এটি আইনি ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।' তাঁর দাবি,চিন , আমেরিকা ও ভারতের মতো বড় শিল্পোন্নত দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে সবথেকে বেশি। তাই তাদেরও দায় নিতে হবে।এই সব দেশের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হতে পারে।  বিষয়টি এবার গুরুত্ব দিয়েই বিবেচনা করছে কাঠমান্ডু।
 
নেপালে বারবার এসেছে প্রকৃতির ধাক্কা। ছোট্ট এই দেশটির  অর্থনীতি  পাহাড়, হিমবাহ, নদী ও মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে হিমবাহ গলে যাওয়ায় হড়পা বান, ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে নেপালের যুক্তি,গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের ভূমিকা অত্যন্ত সামান্য। চিন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নিঃসরণকারী দেশ। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতও বিশ্বের অন্যতম বড় গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ।এই পরিস্থিতিতে এই দেশগুলি থেকে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল।

হড়পা বান বিপর্যস্ত নেপালে জোরকদমে চলছে সাফাইয়ের কাজ। বহু বাড়ির ভিতরে কাদামাটি ভরে গেছে, ধ্বংস হয়ে গেছে দোকানপাট। সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। সাফাই করে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। বিপর্যয়ের দুঃস্বপ্ন কাটিয়ে ফের একবার সুস্থ হতে চাইছে মাউন্ট এভারেস্টের দেশ।                  

আরও পড়ুন : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য            

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
Advertisement

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget