এক্সপ্লোর

New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?

Regulated Overtime Framework Of New Labour Code: দৈনিক ৮ ঘণ্টা বা সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ যদি কেউ করেন, তাহলে তাঁকে সাধারণ বেতনের দ্বিগুণ মজুরি দিতে হবে, বলা হয়েছে এই আইনে।

কলকাতা : ২০২৬ সালের ১ এপ্রিল চালু হওয়ার কথা নতুন লেবার কোডের। আর এই আইন যে কোনও চাকরির ক্ষেত্রে পারিশ্রমিক বা কাজের শর্তের ক্ষেত্রে বিরাট পরিবর্তন নিয়ে আসবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই আইনের আওতায় যে কোনও বেতনভুক কর্মীর মোট স্যালারির অন্তত অর্ধেক বেসিক স্যালারি বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া গিগ বা যে কোনও প্ল্যাটফর্মে কর্মরতদের জন্য সামাজিক সুরক্ষার জায়গাটা আরও বাড়ানো হবে। নতুন আইন অনুযায়ী ওভারটাইম কাজ করলে ঘণ্টা প্রতি টাকা দ্বিগুণ টাকা মিলবে বলেই জানা গিয়েছে। এ ছাড়াও দৈনিক কাজের সময়সীমাও সীমিত করা হবে।

বেতন কাঠামোয় পরিবর্তন

নতুন আইন অনুযায়ী যে কোনও ব্যক্তির বেসিক স্যালারি তাঁর মোট স্যালারির (CTC) অন্তত ৫০ শতাংশ হতেই হবে। এর ফলে, পিএফ ও গ্র্যাচুইটি বাবদ বেশি টাকা কাটা হবে কর্মীদের ইন-হ্যান্ড স্যালারি থেকে। ফলে, ইন-হ্যান্ড স্যালারি কমলেও আগামীর সঞ্চয় বাড়বে কর্মচারীদের।

সামাজিক সুরক্ষা বাড়বে কতটা?

গিগ বা প্ল্যাটফর্ম কর্মী অর্থাৎ যাঁরা স্যুইগি বা জোম্যাটোর মতো সংস্থায় কাজ করেন তাঁদের জন্য স্বাস্থ্য বিমা, দুর্ঘটনা বিমা বা অক্ষমতা বিমার মতো একাধিক জিনিস অন্তর্ভুক্ত হবে এই আইনের আওতায়। অসংগঠিত খাতের ৪০ কোটি শ্রমিকের জন্য একটা বিশেষ তহবিল তৈরি করা হবে। যা ওই শ্রমিকদের সামাজিক সুরক্ষা দেবে।

এ ছাড়াও যাঁরা ফিক্সড টার্ম কর্মচারী, তাঁদের জন্য পাঁচ বছরে নয়, ১ বছর হলেই গ্র্যাচুইটির সুবিধা মিলবে এই আইনের অধীনে। এ ছাড়াও যে সব কর্মীর বয়স ৪০ বছরের বেশি, তাঁদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

বাড়তি কাজে দ্বিগুণ টাকা!

দৈনিক ৮ ঘণ্টা বা সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ যদি কেউ করেন, তাহলে তাঁকে সাধারণ বেতনের দ্বিগুণ মজুরি দিতে হবে, বলা হয়েছে এই আইনে। দৈনিক কাজের সময় প্রয়োজনে বাড়তে বা কমতে পারে, তবে মোট কাজের সময় কিন্তু নির্দিষ্ট থাকবে। এ ছাড়াও জোর করে ওভারটাইম করানো যাবে না। আর ওভারটাইমের জন্য বাড়তি পাওনা দিতেই হবে।

বর্তমানের ৪৪টি শ্রম আইনকে একত্রিত করে ৪টি সরল শ্রম আইনে পরিণত করেছে দেশের সরকার। আর এই আইন চালু হবে বেতনভুক কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটি বাবদ বাড়তি টাকা মিলবে, যদিও কমতে পারে হাতে পাওয়া বেতনের পরিমাণ।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, দুর্ঘটনায় ৩ শিশু ও ২ মহিলা-সহ ৮ জনের মৃত্যু ; মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ল গাড়ি
মর্মান্তিক, দুর্ঘটনায় ৩ শিশু ও ২ মহিলা-সহ ৮ জনের মৃত্যু ; মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ল গাড়ি
IIT Bombay: ‘আমার ছেলেকে অত্যাচার করা হয়েছিল’, আইআইটি বম্বেতে ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মায়ের গুরুতর অভিযোগ
‘আমার ছেলেকে অত্যাচার করা হয়েছিল’, আইআইটি বম্বেতে ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মায়ের গুরুতর অভিযোগ
TMC-BJP News: পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget