এক্সপ্লোর

গুগল সার্চ করে জানেন কী করে খুন করে, নিউ টাউনে আইনজীবী হত্যায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা পাল

এ ব্যাপারে সরাসরি কোনও প্রমাণ না থাকলেও ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে। অনিন্দিতার ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি গুগল সার্চ করে দেখেন, খুন কীভাবে খুন করা হয়, কীভাবে প্রমাণ লোপাট করা হয়, কীভাবে বাঁচানো যায় নিজেকে।

কলকাতা: নিউটাউনে আইনজীবী রজত দে খুনের ঘটনায় স্ত্রী অনিন্দিতা পালকে দোষী সাব্যস্ত করল বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন ও ২০১ ধারায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে। বুধবার সাজা ঘোষণা করবে আদালত। ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউ টাউনের ডিবি ব্লকের ফ্ল্যাটে কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দের দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের ভেতরে সে সময় রজত ছাড়া ছিলেন শুধু তাঁর স্ত্রী  অনিন্দিতা পাল। পেশায় আইনজীবী অনিন্দিতা বলেন, রজত আত্মহত্যা করেছেন। কিন্তু ২৬ তারিখ রজতের বাবা সমীর দে নিউটাউন থানায় অভিযোগ করেন, তাঁর ছেলেকে খুন করা হয়েছে, দোষী পুত্রবধূ অনিন্দিতা। অনিন্দিতার বাবা, ভাই, পরিবারের অন্যান্যদের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। এরপর অনিন্দিতাকে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। আজ তাঁকে দোষী সাব্যস্ত করে বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট। আদালতের বক্তব্য, শুনানিতে জানা গিয়েছে, অনিন্দিতা রজতের সঙ্গে থাকতে চাইছিলেন না, ডিভোর্স চাইছিলেন। কিন্তু রজত ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করেন তিনি। মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। এ ব্যাপারে সরাসরি কোনও প্রমাণ না থাকলেও ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে। অনিন্দিতার ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি গুগল সার্চ করে দেখেন, খুন কীভাবে খুন করা হয়, কীভাবে প্রমাণ লোপাট করা হয়, কীভাবে বাঁচানো যায় নিজেকে। রজতের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক চ্যাট পরীক্ষা করেও দেখা গিয়েছে, অনিন্দিতা বারবার বলেছেন, তোমার সঙ্গে থাকা নরকের মত। তা ছাড়া ২৫ তারিখ ভোরে স্বামীর অসুস্থতার কথা চাউর করলেও তিনি নিজে তাঁকে হাসপাতালে নিয়ে যাননি, অন্য লোককে দিয়ে পাঠিয়ে দেন। তবে এই ঘটনায় তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget