এক্সপ্লোর

করোনা টিকা বার করে ফেলেছেন, দাবি নাইজিরীয় বিজ্ঞানীদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে অন্তত ১৩টি করোনা টিকা পরীক্ষামূলকভাবে মানব শরীরে প্রয়োগ করা হচ্ছে।

আবুজা: একদল নাইজিরীয় বৈজ্ঞানিক দাবি করেছেন, করোনাভাইরাসের টিকা বার করেছেন তাঁরা। শুক্রবার নাইজিরীয়ান ইউনিভার্সিটিজ সায়েন্টিস্টস নামে একটি সংস্থা এই দাবি করেছে। করোনায় এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৪,৬৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওসুনের এডে-তে অ্যাডিলেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ভাইরোলজি, ইমিউনোলজি ও বায়োইনফরমেটিক্স বিশেষজ্ঞ ওলাডিপো কোলাওলে এই গবেষকদের প্রধান। তিনি বলেছেন, আফ্রিকায় আফ্রিকানদের জন্য মূলত তৈরি হয়েছে এই টিকা। এর এখনও নাম দেওয়া হয়নি, তবে শুধু আফ্রিকানদের জন্য নয়, অন্যান্য জাতের ওপরেও এই টিকা কাজ করবে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, এটি জনগণের জন্য এনে দিতে এখনও আরও অন্তত ১৮ মাস লাগার কথা, কারণ এখনও বহু পরীক্ষা নিরীক্ষা চলছে, মেডিক্যাল কর্তৃপক্ষেরও অনুমোদন চাই। কোলাওলে জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭.৮ মিলিয়ন নাইজিরীয় নাইরাস অর্থাৎ ২০,০০০ মার্কিন ডলার পুঁজি করে শুরু হয়েছিল তাঁদের গবেষণা। কাজ চলে ট্রিনিটি ইমিউনোডেফিসিয়েন্ট ল্যাবোরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টে। গোটা আফ্রিকা থেকে করোনা জীবাণুর নমুনা সংগ্রহ করে তার জেনোমের ওপর তাঁরা বিস্তারিত গবেষণা করছেন, যাতে টিকা নিরাপদ হয়।  গবেষণার পরেই তাঁরা তৈরি করেছেন করোনা টিকা। অধ্যাপক সলোমন অ্যাডেবোলা জানিয়েছেন, তাঁদের গবেষণাগার থেকে করোনা অতিমারীর জবাব বার হয়েছে বলে তাঁরা গর্বিত। এবার এই টিকা সকলের হাতে পৌঁছে দিতে চান তাঁরা। অধ্যাপক জুলিয়াস ওলোকেরও দাবি, তারা সত্যিই তৈরি করেছেন এই টিকা, বারবার এ নিয়ে পরীক্ষা করেছেন। শুধু আফ্রিকানদের জন্য বার হলেও অন্য জাতের ওপরেও এটি প্রয়োগ হতে পারে। এ জন্য তারা বিস্তৃত গবেষণা করেছেন। আফ্রিকান জনগোষ্ঠীর করোনার ওষুধের থেকে বেশি জরুরি করোনার টিকা, তাই তাঁদের গবেষণা তাতেই কেন্দ্রীভূত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে অন্তত ১৩টি করোনা টিকা পরীক্ষামূলকভাবে মানব শরীরে প্রয়োগ করা হচ্ছে।

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget