এক্সপ্লোর

কাল ফাঁসি হচ্ছে না নির্ভয়া মামলায় চার দোষীর, পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ আদালতের

গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি জানায় পবন। আবেদনে বলে হয়, ২০১২ সালে, তার বয়স ছিল ১৬ বছর দু’মাস। দোষীর দাবি, জুভেনাইল আইন অনুযায়ী তার বয়স নির্ধারণ করা হয়নি।

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি। দিল্লির একটি আদালত চার দোষীর সাজা কার্যকরে পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে। এই নিয়ে তৃতীয়বার নির্ভয়া মামলায় দোষীদের সাজা কার্যকরে স্থগিতাদেশ দিল আদালত। রাষ্ট্রপতির কাছে  দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জির পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দিয়েছে আদালত। ৩ মার্চ ফাঁসি হওয়ার কথা ছিল। এজন্য আদালত মৃত্যু পরোয়ানাও জারি করেছিল। এরইমধ্যে সুপ্রিম কোর্টে সাজা সংশোধনের আর্জি জানিয়েছিল চার দোষীর একজন পবন গুপ্তা। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি এদিন খারিজ করে দেয়। এর আগে অন্য তিন দোষী মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ  করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাত পোহালেই ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার অপরাধীদের। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি জানায় দোষী পবন গুপ্ত। সেই আবেদনে শীর্ষ আদালত কী রায় দেয়, সেই দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। সোমবার পবন গুপ্তর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করে, যাবজ্জীবন কারাবাস দিতে, আদালতে আবেদন করেছিল ২৫ বছরের পবন। আদালতে তা খারিজ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় পবন। গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি জানায় পবন। আবেদনে বলা হয়, ২০১২ সালে, তার বয়স ছিল ১৬ বছর ২ মাস। দোষীর দাবি, জুভেনাইল আইন অনুযায়ী তার বয়স নির্ধারণ করা হয়নি। সেই যুক্তি খাড়া করেই পবনের সাজা কমানোর আর্জি জানান আইনজীবী এপি সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : থরথর করে কাঁপল বাড়ি ! দুলল মাটি, ভয়াবহ ভূমিকম্প মেক্সিকোয়
থরথর করে কাঁপল বাড়ি ! দুলল মাটি, ভয়াবহ ভূমিকম্প মেক্সিকোয়
West Bengal News Live: বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Sonam Wangchuk Breaking : বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget