এক্সপ্লোর

Nitin Gadkari: প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছিল, জল্পনা উস্কে দাবি নিতিন গডকড়ীর

Nitin Gadkari PM Post: সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন গডকড়ী।

নাগপুর: প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে একসময় তাঁকে নিয়ে চর্চা ছিল। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী হয়েই রয়েছেন তিনি। চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন কি না, ঘুরেফিরে আজও উঠে আসে এই প্রশ্ন। এবার নিজেই সেই নিয়ে মুখ খুললেন নিতিন গডকড়ী। জানালেন, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তাঁকে সমর্থনের প্রস্তাবও দেন এক নেতা। কিন্তু নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা তাঁর ছিল না বলে জানিয়েছেন নিতিন। (Nitin Gadkari)

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন গডকড়ী। তিনি বলেন, "একটি ঘটনা মনে পড়ছে। কারও নাম করব না। তবে সেই ব্যক্তি বলেছিলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমরা আপনাকে সমর্থন করব। আমাকে কেন সমর্থন করবেন উনি, আমিই বা কেন ওঁর সমর্থন নিতে যাব, জানতে চেয়েছিলাম আমি। প্রধানমন্ত্রী হওয়া আমার জীবনের লক্ষ্য ছিল না। আমি নিজের আদর্শ এবং সংগঠনের প্রতি অনুগত। কোনও পদের জন্যই তার সঙ্গে আপস করব না। আমার কাছে নিজের আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" (Nitin Gadkari PM Post)

রাজনীতিতে নৈতিকতা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন নিতিন। তিনি জানান, একবার বর্ষীয়ান CPI নেতার সঙ্গে সাক্ষাৎ ছিল তাঁর। ওই নেতাকে তিনি জানান, এবি বর্ধন নাগপুর এবং বিদর্ভ থেকে আসা সবচেয়ে উঁচুদরের নেতা। এতে CPI নেতা হতবাক হয়ে যান। রাষ্ট্রীয় স্বয়ম সঙ্ঘের প্রতিপক্ষ নেতার প্রশংসা শুনে অবাক হন তিনি। 

নিতিনের কথায়, "আমার মতে, সততার সঙ্গে যদি কেউ বিরোধিতা করেন, তাঁকে সম্মান জানানো উচিত। বিরোধীদের মধ্যেও সততা রয়েছে। অসৎ ব্যক্তি সম্মানের অধিকারী নন।" কমরেড বর্ধন  নিজের আদর্শে অবিচল ছিলেন, রাজনীতি, সংবাদমাধ্যম সব ক্ষেত্রেই সততার সঙ্গে কাজ করেছেন বলে জানান নিতিন। 

তবে প্রধানমন্ত্রীর পদ নিয়ে যে মন্তব্য করেছেন নিতিন, তা সকলের নজর কেড়েছে। কারণ ২০১৯ এবং ২০২৪ সালে প্রধানমন্ত্রীর দৌড়ে নিতিনের শামিল হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়।  মোদির পর যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও নিতিন গড়কড়ীর নাম উঠে আসে একটি সমীক্ষায়। অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের পরই নাম ছিল তাঁর। যদিও ২০১৯ সালেই নিতিন জানিয়ে দেন, প্রধানমন্ত্রী হওয়া তাঁর স্বপ্ন নয়।

২০১৩ সালেও বজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গডকড়ীর নাম নিয়ে চর্চা শুরু হয়।  সেই সময় শোনা যায়, লালকৃষ্ণ আডবাণী যেনতেন প্রকারে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া আটকাতে চেয়েছিলেন। কিন্তু গডকড়ী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা যায়। বিজেপি-র অন্দরে মোদি সমর্থক বা মোদি বিরোধী শিবিরের মধ্যে তিনি কোনও দ্বন্দ্ব চান না বলে জানান। শুধু আডবাণীই নন, সঙ্ঘ প্রধান মোহন ভাগবতেরও অত্যন্ত বিশ্বলসস্ত নিতিন। ভাগবতের সঙ্গে মোদি-শাহের সম্পর্ক তেমন মধুর নয় বলে শোনা যায়।

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget