এক্সপ্লোর

Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

Nitin Gadkari: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল হতে পারে বলে জোর জল্পনা। অবসরের ইঙ্গিত দিলেন নিতিন গডকড়ী।

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল হতে পারে জোর জল্পনা। আর সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিতিন গডকড়ীর। জানালেন, আগের মতো আজ করতে পারেন না তিনি। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। (Nitin Gadkari)

নাগপুরের একটি সভায় এই মন্তব্য করলেন নিতিন। জানালেন, জনসেবামূূলক কাজকর্ম কমে এসেছে তাঁর। নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দিতে হবে। তাঁর কথায়, "এখন আর আগের মতো কাজ করতে পারি না। যখন পারতাম করতাম। আমার কাজ কমে এসেছে। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। নতুন প্রজন্ম এসে দিয়েছে। আগের প্রজন্ম পথনির্দেশ করছে তাদের।" (Modi Cabinet Reshuffle)

আরও পড়ুন: তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…

নয় নয় করে প্রায় ৩০ বছর ধরে রাজনীতিতে নিতিন। দীর্ঘ কর্মজীবনে বহু ওঠাপড়াও দেখেছেন তিনি। তাঁর কথায়, "গত ৩০ বছর ধরে জনসেবামূলক কাজ করে চলেছি আমি। অনেক ওঠাপড়া দেখেছি। পুরস্কারও পেয়েছি অনেক। এখন আর বেশি কাজ করতে পারি না। নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।"

যে সময় নিতিন এই মন্তব্য করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতি সম্প্রতি বিজেপি-র সংগঠনে বড় রদবদল ঘটেছে। গত সপ্তাহেই দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিমের ঘোষণা হয়। ৬৫ জন সদস্যেরর মধ্যে ৫১ জনই একেবারে নতুন মুখ। সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন ১৩ জন। বড় দায়িত্ব পেয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, RSS-এর প্রাক্তন আধিকারিক রাম মাধব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৫ সালে অমিত শাহ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ছিলেন যখন, তার পর এই প্রথম এত বড় পরিবর্তন ঘটল।  আর তার পর থেকেই নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভাতেও বড় রদবদল হতে পারে বলে জল্পনা। 

আরও পড়ুন: ‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’, বলল আদালত, খারিজ হয়ে গেল মুসলিম ছাত্রীর আবেদন

তবে নিতিনের মন্তব্য় নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। ২০১৪ সাল থেকে কেন্দ্রের মন্ত্রী তিনি। তবে গত কয়েক বছরে বার বার তাঁকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে ইথানল মিশ্রিত পেট্রোল চালু করা নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। পরিস্থিতি এমন হয় যে আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয় তাঁকে। 

শুধু তাই নয়, ইথানল-পেট্রোল বিতর্কে দলের একাংশের ভূমিকাতেও অসন্তুষ্ট হন নিতিন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মোদিকে সেই নিয়ে চিঠিও লেখেন তিনি। বিজেপি-র আইটি সেলের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেই তাঁকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন। E-20 পেট্রোল নিয়ে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে বলে অভিযোগ তোলেন তিনি। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বেছে বেছে তাঁকে নিশানা করা হচ্ছে কেন, তোলেন প্রশ্ন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget