এক্সপ্লোর

Murshidabad on Covid19: করোনাকালে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব নয়, মুর্শিদাবাদে নির্দেশ তৃণমূল নেতৃত্বর

বিধানসভায় বিপুল ভোটে জয়ের পর থেকেই, দলীয় স্তরে ঝাড়াই-বাছাই শুরু করেছে তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে, জলঙ্গির তৃণমূল পরিচালিত চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে খোদ তৃণমূলই। 


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:  করোনাকালে আনা যাবে না অনাস্থা প্রস্তাব। মুর্শিদাবাদে নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও উল্টো সুর দলেরই বিধায়কের গলায়। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 
করোনা পরিস্থিতিতে কোনও গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। জেলার সব বিধায়ক, ব্লক সভাপতি-সহ সবস্তরের নেতৃত্বকে নির্দেশ দিল মুর্শিদবাদ জেলা তৃণমূল নেতৃত্ব।  মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান বলেছেন, বলে দেওয়া হয়েছে কোনও অনাস্থা আনা যাবে না।

বিধানসভায় বিপুল ভোটে জয়ের পর থেকেই, দলীয় স্তরে ঝাড়াই-বাছাই শুরু করেছে তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে, জলঙ্গির তৃণমূল পরিচালিত চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে খোদ তৃণমূলই। 

দলীয় সূত্রে খবর, রানিনগর, হরিহরপাড়া, খড়গ্রাম, বহরমপুর-সহ জেলার একাধিক জায়গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। কিন্তু, তৃণমূলের জেলা নেতৃত্বের যুক্তি, করোনাকালে পরপর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনলে কাজের গতি কমে যাবে। 

জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশ, যদি গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে, তা জেলা নেতৃত্বকে লিখিত আকারে জানাতে হবে। জেলাস্তরে তা পর্যালোচনা করা হবে। এরপর রাজ্য নেতৃত্বের অনুমোদন নিয়ে সময়মতো অনাস্থা প্রস্তাব আনার অনুমতি দেওয়া হবে।

যদিও কার্যত জেলা নেতৃত্বেরই উল্টো সুর শোনা গিয়েছে জলঙ্গির তৃণমূল বিধায়কের গলায়!  জলঙ্গির বিধায়ক  আবদুর রাজ্জাক বলেছেন, কেউ যদি দেখে বুঝে বসে থাকে তাহলে কিছু বলার নেই। অনাস্থা মেম্বাররাই নিয়ে এসেছে। এই কার্যকলাপ তো একবছর ধরে চলছে।

অন্যদিকে, ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনে তৃণমূল। আস্থা ভোটের আগে বৃহস্পতিবারই পদত্যাগ করেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করে, বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতির কটাক্ষ,  তৃণমূল জেলা পরিষদে অনাস্থা আনছে। কিন্তু, গোষ্ঠীদ্বন্দ্বী এড়াতেই, নিচুস্তরে অনাস্থা প্রস্তাব আনতে চাইছে না। 

সেরা শিরোনাম

Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget