এক্সপ্লোর

SEBI: মারাত্মক সব অভিযোগ, নিষ্পত্তি হল না একটিরও! SEBI-র রিপোর্ট নিয়ে প্রশ্ন

Supreme Court: সুপ্রিম কোর্টে SEBI জানিয়েছে, ২৪টির মধ্যে ২২টি অভিযোগ তদন্ত করেছে দেখেছে তারা। বাকি দু’টির তদন্ত মাঝপথে রয়েছে।

নয়াদিল্লি: শেয়ার দর থেকে লেনদেন, শেয়ার বাজারে আদানি গোষ্ঠী (Adani Group) ব্যাপক কারচুপি করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু তেমন কিছুই তাদের হাতে আসেনি, যেটুকু যা মিলেছে, তা অমীমাংসিত বলে স্টেটাস রিপোর্টে দাবি করল সিকিওরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। শেয়ারে কারচুপি সংক্রান্ত ২৪টি অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব পেয়েছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI. সুপ্রিম কোর্টের নির্দেশে মার্চ মাস থেকে সেই নিয়ে তদন্ত চলছিল। সম্প্রতি ১৫ পাতার রিপোর্ট পেশ করেছে SEBI. কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে তারা। 

সুপ্রিম কোর্টে SEBI জানিয়েছে, ২৪টির মধ্যে ২২টি অভিযোগ তদন্ত করেছে দেখেছে তারা। বাকি দু’টির তদন্ত মাঝপথে রয়েছে। তার মধ্যে একটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র মিলেছে। তবে বাইরের কিছু সংস্থার কাছ থেকে কিছু তথ্য পাওয়া বাকি। সব কিছু হাতে এলে, তবেই বিশদ রিপোর্ট দিতে পারবে তারা। আগামী ২৯ অগাস্ট এ নিয়ে শীর্ষ আদালতে পরবর্তী শুনানি রয়েছে। ((Supreme Court))

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে যে কারচুপির অভিযোগ এনেছে হিন্ডেনবার্গ সংস্থা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- ১৯৫৭ সালের সিকিওরিটি কনট্র্যাক্টস (রেগুলেশন্স) আইন অনুযায়ী, শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার ২৫ শতাংশ শেয়ার অন্তত বাজারে, সকলের নাগালের মধ্যে থাকা বাধ্যমূলক। কিন্তু আদানি গোষ্ঠী এবং তাদের শাখা সংস্থাগুলি শুধুমাত্র নিজেদের মধ্যেই শেয়ার আটকে রেখেছে বলে অভিযোগ করে হিন্ডেনবার্গ রিপোর্ট।

আরও পড়ুন: Investments: এই ১০ সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ,জেনে নিন সুবিধা লাভের পরিমাণ

SEBI-র দাবি, যে সংস্থাগুলির কথা বলা হচ্ছে, সেগুলির অধিকাংশই বিদেশ-বিভুঁইয়ে, করফাঁকির স্বর্গরাজ্যে অবস্থিত।  এমন ১২টি বিদেশি সংস্থা কী স্বার্থ নিয়ে আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ করেছিল, তা খুঁজে বের করা কঠিন। শেয়ারের দামে হেরফের ঘটানো থেকে, বিদেশে ভুয়ো সংস্থা খুলে টাকা পাচার করা, এমন আরও একাধিক অভিযোগ উঠে আসে হিন্ডেনবার্গের রিপোর্টে। আদানি পাওয়ার, অম্বুজা সিমেন্ট এবং আদানি গ্রিন এনার্জির মধ্যেকার লেনদেন নিয়েও প্রশ্ন  তোলা হয়। কিন্তু তদন্তে কোনও নিষ্পত্তি করা যায়নি বলে দাবি SEBI-র।

এত মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও, SEBI যেভাবে সবকিছুকে অমীমাংসিত বলে এড়িয়ে যাচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আসল সুবিধাভোগী কে, আগে সেই সংক্রান্ত রিপোর্ট থাকত। কিন্তু ২০১৮ সালে SEBI-ই নিয়ম-কানুন শিথিল করে দেয়। ২০১৯ সালে সেই রেওয়াজই তুলে দেওয়া হয়। তাদের সেই ভুলেরই মাশুল গুনছে গোটা দেশ। আর ২০ হাজার কোটি টাকা বেনামে আদানি গোষ্ঠীর কাছে এল কোথা থেকে, আজ তা বের করতেই পারছে না SEBI.”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget