এক্সপ্লোর

Covid Booster Dose: ২টি টিকা ৫৫ শতাংশের, এখনও বুস্টার ডোজের সিদ্ধান্ত ঝুলে, জানাল কেন্দ্র

Covid Booster Dose: কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে ১৮ ঊর্ধ্ব জনসংখ্যার সার্বিক এবং সম্পূর্ণ টিকাকরণকেই সরকারের তরফে প্রাধান্য দেওয়া হচ্ছে। 

নয়াদিল্লি:  করোনার রুখতে বুস্টার ডোজ (COVID-19 Booster Dose) নিয়ে এখনও কোনও নির্দেশ আসেনি। মঙ্গলবার দিল্লি আদাল জানালতে (Delhi High Court) কেন্দ্রীয় সরকার। ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগের মধ্যে টিকার তৃতীয় ডোজ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। কিন্তু কেন্দ্রের দাবি, স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে এখনও বুস্টার ডোজের সুপারিশ পায়নি সরকার। 

এ দিন দিল্লি হাই কোর্টে যে হলফনামা দিয়েছে কেন্দ্র, তাতে বলা হয়েছে, করোনার বিরুদ্দে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে তৃতীয় টিকা কতটা কার্যকরী, তার বিজ্ঞানসম্মত নথি-প্রমাণ খতিয়ে দেখছে জাতীয় টিকাদান উপদেষ্টা সংগঠন (NTAGI) এবং প্রশাসনের কোভিড-১৯ টিকা বিশেষজ্ঞ সংগঠন (NEGVAC)। বুস্টার ডোজ আদৌ দেওয়া জরুরি কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত বুস্টার ডোজের পক্ষে কোনও সুপারিশ আসেনি। 

আদালতে কেন্দ্র জানিয়েছে, দু’টি টিকায় কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন ধরে রাখা যায়, এখনও সে সম্পর্কে স্পষ্ট ধারণা মেলেনি। সময়ের সঙ্গে তা বোঝা যাবে। তাই এই মুহূর্তে ১৮ ঊর্ধ্ব জনসংখ্যার সার্বিক এবং সম্পূর্ণ টিকাকরণকেই সরকারের তরফে প্রাধান্য দেওয়া হচ্ছে। 

দেশে নতুন করে যত সংক্রমণ ধরা পড়ছে, তার মধ্যে কত জন করোনার নয়ারূপ ওমিক্রনে আক্রান্ত, তাঁদের শারীরিক অবস্থা কোন দিকে এগোচ্ছে এবং বর্তমান টিকার কার্যকারিতা কীরকম, তার উপর নজরদারি চালাচ্ছে ওই দুই সংগঠন। সেই সব নিয়ে বিচার-বিবেচনা করেই তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। 

বিশ্বের অন্য দেশে, বিশেষ করে ওমিক্রন প্রকোপিত দেশগুলিতে বুস্টার ডোজের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়ে মাসখানেক আগে কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়েছিল দিল্লি হাই কোর্ট। এ দিন তারই জবাবে হলফনামা জমা দেয় কেন্দ্র। 

Covid Booster Dose: ২টি টিকা ৫৫ শতাংশের, এখনও বুস্টার ডোজের সিদ্ধান্ত ঝুলে, জানাল কেন্দ্র

তবে ভারতে টিকাকরণের (COVID Vaccination in India) গতি প্রত্যাশামতোই এগোচ্ছে বলে এ দিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (Mansukh Mandaviya)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) টিকাকরণের কৃতিত্ব দিয়ে তিনি জানান, দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকের ৫৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। টিকার একটি ডোজ পেয়েছেন ৮৭ শতাংশ নাগরিক। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ‘হর ঘর দস্তক’ প্রচারাভিযানের জন্যই এই মাইলফলক ছোঁয়া গিয়েছে। 

যদিও এর আগে মে মাসে কেন্দ্র জানিয়েছিল, ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের ১০০ শতাংশেরই টিকাকরণ সম্পূর্ণ (Complete Vaccination against COVID) হয়ে যাবে। সেই লক্ষ্য পূরণ আদৌ পূরণ হবে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরাও। তাই টিকাকরণের গতি বাড়ানোর পক্ষে বার বার সওয়াল করে চলেছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget