এক্সপ্লোর

Road Accident: ঘন কুয়াশায় আবছা চারপাশ, নির্মীয়মাণ কুয়োর দেওয়ালে সজোরে ধাক্কা, ৭০ ফুট নীচে জলে পড়ল গাড়ি, মৃত্যু যুবকের

Noida Dense Fog: ৭০ ফুট গভীর কুয়োর জলে পুরোটাই ডুবে গিয়েছিল যুবরাজ মেহতার গাড়ি। প্রায় ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁকে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে যুবকের।

Road Accident: ঘন কুয়াশার জেরে মারাত্মক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২৭ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। জানা গিয়েছে, যুবকের নাম যুবরাজ মেহতা। ১৭ জানুয়ারি শুক্রবার নয়ডার সেক্টর ১৫০- তে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কোনও বাণিজ্যিক কাজের জন্য একটি বড় এবং গভীর কুয়ো খোঁড়া হয়েছিল। তারই বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে যুবরাজের এসইউভি গাড়ি। অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঠিকভাবে ঠাহর করতে পারেননি যুবরাজ। আর ওই দেওয়ালে ধাক্কা লেগে প্রায় ৭০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় যুবকের গাড়ি।

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ সাঁতার জানতেন না। কুয়োর জলে ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। কোনওমতে বেরিয়েও এসেছিলেন গাড়ি থেকে। গাড়ির ছাদে চড়ে বসে চিৎকার করে ডাকছিলেন সাহায্যের জন্য। বারবার ফোন করেছিলেন নিজের বাবাকে। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাহায্যে জন্য আর্তি জানিয়েছিলেন ওই যুবক। কিন্তু প্রায় মরতে বসা ওই যুবকের কান্নায় সেই সময় সাড়া দেননি কেউই। যুবরাজ যে কুয়োতে পড়ে গিয়েছেন, তাঁরা সাহায্যের প্রয়োজন, এটা বোঝানোর জন্য প্রায় সবরকম চেষ্টা করেছিলেন তিনি। আশা ছিল যদি কারও কানে তাঁর আবেদন পৌঁছয়। কিন্তু শেষ রক্ষা সম্ভব হয়নি। জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের।  

দুর্ঘটনার সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন। তাঁরা সাহায্য করতে এগিয়ে এলেও কিছু করে উঠতে পারেননি কারণ গাড়িটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। বাঁচার তাগিদে ওই অবস্থাতেই কোনওমতে বাবাকে ফোন করেছিলেন যুবরাজ। জানিয়েছিলেন, তিনি জল ভর্তি গভীর জুয়োতে পড়ে গিয়েছেন। ক্রমশ ডুবে যাচ্ছেন। তাঁকে যেন বাঁচানো হয়। মরতে চান না তিনি। ছেলের এমন ফোন পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন যুবরাজের বাবা, স্থানীয় পুলিশ, ডুবুরি এবং এনডিআরএফ- এর দল। শুধু হয় উদ্ধারকাজ। কিন্তু যুবরাজকে উদ্ধার করতে পার‍্য ৫ ঘণ্টা লেগে যায়। ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। 

এই ঘটনায় যুবরাজের পরিবারের তরফে ওই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন অত গভীর কুয়োর মুখ কোনওভাবে ঢেকে রাখা হয়নি, কেনই বা রাস্তায় এটুকু নির্দেশ দেওয়া হয়নি যে সেখানে কাজ চলছে, এইসব অভিযোগই উঠেছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। রাস্তায় কোনও প্রতিফলক ছিল। তার সঙ্গে ছিল ঘন কুয়াশা। সব মিলিয়ে দুর্ঘটনাপ্রবণ ওই এলাকা দেখতেই পাননি যুবরাজ। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও অবহেলা পাওয়া গেলে তার জন্য উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget