এক্সপ্লোর

Nokia New Smartphone : ২৭ জুলাই বাজারে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন, সঙ্গে চমকে দেওয়ার মতো ফিচার

Nokia smartphone: এবার নোকিয়া নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোনে এমন এক ফিচার বা সুবিধা, যা এর আগে আপনি অন্য কোনও ফোনে পাননি।

নয়াদিল্লি : দেশের বাজারে প্রায় রোজই আসছে নিত্য নতুন স্মার্টফোন। কোনও স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত। আদতে স্মার্টফোনেই ছবি তুলছেন। কিন্তু ছবি দেখলে মনে হচ্ছে যেন কোনও পেশাদার ক্যামেরায় ছবি তোলা হয়েছে। এখন অনেক স্মার্টফোনেই এমন অত্যাধুনিক মানের ক্যামেরা ব্যবহার করছে সংস্থাগুলি। আবার কোনও স্মার্টফোনে স্টোরেজের পরিমাণ এত বেশি যে আপনার মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারই দরকার পড়ছে না। আবার কোনও ফোনের ব্যাটারি ব্যাকআপ এতটাই শক্তিশালী যে একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত চার্জ থাকছে। অর্থাৎ, প্রতিটি স্মার্টফোনেই কোনও না কোনও বিশেষ গুণ রয়েছে। আর স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি যদি তাদের তৈরি স্মার্টফোনে কোনও বিশেষ কিছু না দেয়, তাহলে আর কেনই বা ব্যবহারকারীরা আকৃষ্ট হবেন? সে কথা মাথায় রেখেই এবার নোকিয়া নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোনে এমন এক ফিচার বা সুবিধা, যা এর আগে আপনি অন্য কোনও ফোনে পাননি।

সম্প্রতি নোকিয়া মোবাইল ইন্ডিয়ার টুইটার পেজ থেকে একটি স্মার্টফোনের ছবি শেয়ার করা হয়েছে। যে স্মার্টফোন আগামী ২৭ জুলাই লঞ্চ হতে চলেছে। এখানেই শেষ নয়। যে স্মার্টফোনের ছবি শেয়ার করেছে নোকিয়া, তাতে স্পষ্ট করে ওই স্মার্টফোনের বিশেষত্বও দেওয়া রয়েছে। কী সেই বিশেষত্ব, যার জন্য মানুষ অন্য সমস্ত স্মার্টফোন বাদ দিয়ে নোকিয়ার ওই স্মার্টফোনই কিনবেন? সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, নতুন যে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নোকিয়া, সেই স্মার্টফোনে আলাদা করে কোনও কেসিং ব্যবহার করার দরকার পড়বে না। 

কী, শুনেই অবাক হচ্ছেন তো? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই কোনও ফোন কেনার পরই আগে কেসিং ব্যবহার করেন। যাতে ফোনের বডি পার্টে কোনও আঘাত লাগলেও ফোনটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু নোকিয়া দাবি করছে, তারা যে স্মার্টফোনটি লঞ্চ করছে, তার বডি পার্ট এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যে কেসিংয়ের কোনও প্রয়োজনই পড়বে না। যদিও নতুন এই স্মার্টফোন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি নোকিয়া। 

সেরা শিরোনাম

Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 29 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget