এক্সপ্লোর

North Sikkim Landslide: উত্তর সিকিমে ভয়াবহ ধস, টানা বর্ষণে ফুঁসছে তিস্তা, নিখোঁজ একাধিক সেনা জওয়ান

Heavy Rainfall and Landslide: একদিকে মুষলধারে বৃষ্টি, আর তার জেরে ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে তিস্তা। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। প্রকৃতির রুদ্ররোষে পড়ে কার্যত তছনছ হয়ে গেছে সিকিমের একাংশ।

North Sikkim Landslide: টানা বৃষ্টির জেরে সিকিমে ক্রমশ তিস্তার জলস্তর বাড়ছে। জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিদাং বেইলি ব্রিজ। মাঙ্গান থেকে চুংথাঙ যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ এটি। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ মেরামতির কাজ চলছে। গতকাল উত্তর সিকিমে ভয়াবহ ধস নামে। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের ১৮ টি গাড়ি উদ্ধার করা হয়েছে। সিকিমের ছাতেনে প্রবল বৃষ্টির জেরে ধস। ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত ছাতেনের সেনা ঘাঁটি। ধসে মৃত্যু ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন সেনা, এক জন কুলি। উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার জওয়ানকে। ধসে মৃত তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৬ সেনা জওয়ান। 

একদিকে মুষলধারে বৃষ্টি, আর তার জেরে ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে তিস্তা। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। প্রকৃতির রুদ্ররোষে পড়ে কার্যত তছনছ হয়ে গেছে ছবির মতো সুন্দর সিকিমের একাংশ। জলস্রোত ও কাদায় উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। প্রাণ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান-সহ ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন হাবিলদার লখবিন্দর সিংহ, ল্যান্সনায়েক মুণীশ ঠাকুর ও অভিষেক লাখওয়াদা নামে এক কুলির। এখনও ৬ জওয়ান নিখোঁজ বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে। বিপত্তি আরও বেড়েছে তিস্তার ওপর থাকা ফিডাং বেইলি ব্রিজে বড়সড় অংশের ক্ষতি হওয়ায়। 

মঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর। ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ফিডাং বেইলি ব্রিজের মেরামতির কাজ। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, গ্যাংটক, নামচি, সোরেং-সহ উত্তর সিকিমের একাধিক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে পর্যটকদের। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। দুর্যোগ ও লাগাতার ধসের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ চালানায় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। আপাতত সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে ANI সূত্রে খবর। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বেলা বাড়লেই ভ্যাপসা গরম, হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। গোটা সপ্তাহ জুড়ে এই অস্বস্তি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন থেকে চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে আজও একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget