এক্সপ্লোর

WhatsApp Privacy Policy : পলিসি আপডেট করতে জোর করছে না, হাইকোর্টকে জানাল হোয়াটসঅ্যাপ

কোম্পানির প্রাইভেসি পলিসি আপডেট করতে কাউকে জোর করা হচ্ছে না। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট করা আবশ্যিক নয়। দিল্লি হাইকোর্টে পিটিশনের উত্তরে এমনই জবাব দিল সোশ্যাল মেসেজিং অ্যাপ।

নয়া দিল্লি: কোম্পানির প্রাইভেসি পলিসি আপডেট করতে কাউকে জোর করা হচ্ছে না। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট করা আবশ্যিক নয়। দিল্লি হাইকোর্টে পিটিশনের উত্তরে এমনই জবাব দিল সোশ্যাল মেসেজিং অ্যাপ।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, পলিসি আপডেট করলে গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে না। তাঁদের ব্যক্তিগত কথাবার্তা চলে আসবে প্রকাশ্য। সম্প্রতি সেই আশঙ্কা থেকে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল হয়। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি চ্যালেঞ্জ করে আবেদন করা হয় আদালতে। শুক্রবার ছিল সেই আবেদনের শুনানি।

এদিন পিটিশন প্রসঙ্গে দিল্লি হাইকোর্টকে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়, ইউজাররা চাইলে ২০২১ পলিসি আপডেট নাই করতে পারেন। তাঁরা যে কোনও সময় তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। এই বিষয়ে গ্রাহকদের কোনও জোর করা হচ্ছে না। তবে হাইকোর্টকে এই উত্তর দিয়েই থেমে থাকেনি সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

কোম্পানি জানিয়েছে, তারা যে কাজ করেছে তার জন্য কোনও আইনি বিধিনিষেধ থাকার কথা নয়। কারণ কোম্পানির 'টার্মস অ্যান্ড কন্ডিশন' না মানলে গ্রাহককে পরিষেবা দিতে বাধ্য নয় সংস্থা। এই ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। তবে অন্যান্য অনলাইন কোম্পানি অপেক্ষাকৃত অস্বচ্ছ। নির্দিষ্ট দিনের শেষে ইউজারের থেকে পলিসি অটো আপডেট করিয়ে নেয় তারা। যা করে না হোয়াটসঅ্যাপ। তাদের কোম্পানির একটা স্বচ্ছতা আছে। সেই ধারা বজায় রাখতেই ২০২১ প্রাইভেসি পলিসি আপডেটের নোটিফিকেশন পাঠিয়েছে তারা।

এখানেই থেমে থাকেনি হোয়াটসঅ্যাপ। কোম্পানির তরফে হাইকোর্টে বলা হয়েছে, কোম্পানির প্রাইভেসি পলিসি নিয়ে হস্তক্ষেপের ফলে ইন্টারনেট বেসড ইন্ডাস্ট্রিতে জটিলতার সৃষ্টি হবে। এ বিষয়ে গুগল, মাইক্রোসফট, জুম, ট্রুকলারের উদাহরণ দিয়েছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির দাবি, নিজেদের প্রাইভেসি পলিসি বজায় রেখেছে এইসব কোম্পানি।

দেশীয় ইউজারদের সঙ্গে প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে বাড়াবাড়ি করলেও ইউরোপিয়ান গ্রাহকদের ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে কোম্পানি। দিল্লি হাইকার্টে এমনই দাবি করছেন আবেদনকারীরা। যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন সীমা সিংহ, মেঘান ও বিক্রম সিংহ।

গত জানুয়ারিতেই গ্রাহকদের উদ্দেশ্যে পলিসি আপডেটের নোটিফিকেশন পাঠায় হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ৮ফেব্রুয়ারির মধ্যে পলিসি আপডেটের সময়সীমা বেঁধে দেয় কোম্পানি। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়, পলিসি আপডেটের পরও আরও সুবিধা হবে গ্রাহকদের। এমনকী ফেসবুকের সঙ্গে তাদের 'ইন্টিগ্রেশন' কাজে আসবে। যদিও কোম্পানির এই কথায় বিশ্বাস করেননি গ্রাহকরা। তাঁরা আশঙ্কা করেন, ফেসবুকের কাছে গ্রাহকদের তথ্য তুলে দেবে হোয়াটসঅ্যাপ। 

আগামী ১৫মে ছিল হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি আপডেটের শেষ দিন। অনেকেই আশঙ্কা করেছিলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই অ্যাকাউন্ট হাতছাড়া হবে গ্রাহকদের। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে ইমেলে অন্য কথা বলেছেন হোয়াটসঅ্যাপের মুখপাত্র। ইমেল উত্তরে তিনি বলেছেন, ''১৫মের পর যাঁরা পলিসি আপডেট করবেন না তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করবে না কোম্পানি। আমরা পলিসি আপডেটের বিষয়ে আরও কয়েক সপ্তাহ গ্রাহকদের সূচনা পাঠাব।''জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র আরও জানান, ইতিমধ্যেই বেশিরভাগ গ্রাহক তাঁদের পলিসি আপডেট করেছেন। অনেকেই সময় সুযোগের অভাবে তা করে উঠতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget