এক্সপ্লোর

'অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যার সমান', যোগী সরকারকে তুলোধনা হাইকোর্টের

আদালতের কথায়, 'বর্তমানে বিজ্ঞান এত উন্নত। হার্ট প্রতিস্থাপন, মস্তিষ্কের অপারেশন এত সহজভাবে হচ্ছে। এরকম সময় স্রেফ অক্সিজেনের অভাবে কীভাবে সাধারণ মানুষকে মরতে দিতে পারি আমরা?'

এলাহাবাদ: 'হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু গণহত্যারই সমান।' উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার এমনই মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। সময় মতো হাসপাতালে অক্সিজেন না সরবরাহ করাকে কার্যত অপরাধেরই সামিল বলে জানায় হাইকোর্ট। 

কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের সঙ্কটে কার্যত স্ত্রস্ত গোটা দেশ। তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনাও বাড়ছে। রাজ্যে অক্সিজেন সঙ্কটের বিষয়ে অভিযোগ জানিয়ে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। 

বিচারপতি অজিত কুমার ও বিচারপতি সিদ্ধার্থ বর্মার নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলে, 'কোভিডে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের ভার যাদের উপর রয়েছে তাঁরাই অক্সিজেন সঙ্কট তৈরি করছে। তাঁদের এই কার্যকলাপে রোগীমৃত্যু গণহত্যারই সামিল।'

সম্প্রতি লখনউ এবং মেরঠের হাসপাতালে রোগী মৃত্যু নিয়েও মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট। গত রবিবার মেরঠে মেডিক্যাল কলেজের ট্রমা বিভাগে অক্সিজেনের সঙ্কটের আইসিইউতেই ৫ জন রোগী মারা গিয়েছেন। অক্সিজেনের অভাবে মেরঠের আরও এক বেসরকারি হাসপাতালে ভর্তিই নেওয়া হয়নি রোগীদের। লখনউয়ের একটি ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  

অথচ সরকার বলেছে অক্সিজেনের কোথাও ঘাটতি নেই। এ দিন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সোশ্য়াল মিডিয়ার ঘুরতে থাকা খবরগুলো দ্রুত খতিয়ে দেখে ৪৮ ঘণ্টার মধ্য়ে মেরঠ ও লখনউ ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্টও চেয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের মন্তব্য,  'বিজ্ঞান যখন এত উন্নত, যখন হার্ট প্রতিস্থাপন, মস্তিষ্কের অপারেশনও এত সহজভাবে হচ্ছে, এরকম সময় স্রেফ অক্সিজেনের অভাবে কীভাবে সাধারণ মানুষকে মরতে দিতে পারি আমরা?'

অক্সিজেন মজুত করে 'কৃত্রিম' সঙ্কট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিছু ক্ষেত্রে বেনিয়মের ছবিও উঠে এসেছে। অক্সিজেনের কালোবাজারিরও খবরও প্রকাশ্যে এসেছে। এই সমস্ত ঘটনার দ্রুত নিষ্পত্তি চেয়েছে আদালত।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার দাবি করেছেন, রাজ্যের কোনও হাসপাতালেই বেড বা অক্সিজেনের সঙ্কট নেই। যদিও বাস্তব চিত্রটা একেবারেই অন্য। অক্সিজেনের অভাবে রোজই রোগীমৃত্যুর খবর প্রকাশ্যে আসছে। 

একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ দিয়েও জানিয়ে দিয়েছে, অক্সিজেনের অভাবে তাঁরা রোগীদের ভর্তি নিতে পারবে না। সবমিলিয়ে সঙ্কট চরমে। এদিকে পাল্লা দিয়েই বাড়ছে করোনা সংক্রমণ। হিসাব বলছে, উত্তরপ্রদেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ছুঁইছুঁই।

সেরা শিরোনাম

West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget