এক্সপ্লোর

India-Canada Row: উস্কানি দিচ্ছে না কানাডা, সহযোগিতা চায়...বললেন ট্রুডো

PM Justin Trudeau: দিল্লি সরকার যেন বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখে, আবেদন কানাডার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কানাডার মাটিতে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতার খুন হওয়ার ঘটনা ঘিরে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে। একে অপরের কূটনীতিকে বহিষ্কার করেছে দুই দেশের সরকার। তপ্ত হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। এই পরিস্থিতিতেই ফের বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কী বলেছেন কানাডার প্রধানমন্ত্রী?
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) জানিয়েছেন, কানাডা ভারতকে কোনওরকম উস্কানি দিতে চায় না বা কোনও সমস্যা তৈরি করতে চায় না। ভারতের কাছে তার আবেদন, দিল্লি সরকার যেন বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখে এবং সত্যিটা যাতে প্রকাশ পায় তার জন্য কানাডার সঙ্গে সহযোগিতা করে। তিনি আরও বলেন, 'ভারত সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি। আমাদের সঙ্গে কাজ করতে বলেছি। সম্পূর্ণ স্বচ্ছতা আনতে এবং এই বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সাথে কাজ করতে বলেছি।' নিউ ইয়র্কে United Nations General Assembly-এর 78তম Session-এ যোগ দিতে এসেছেন জাস্টিন ট্রুডো। তিনি আরও বলেন, 'ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ওই দেশের সঙ্গে আমাদের কাজ করে যেতে হবে। শুধুমাত্র ওই এলাকা নয়, বিশ্বজুড়েই ভারতের সঙ্গে কাজ করতে হবে। আমরা উস্কানি দিচ্ছি না, সমস্যা তৈরি করছি না। কিন্তু আইনের শাসন এবং কানাডার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে আমরা দ্বিধাহীন ভাবে সওয়াল করতে চাই।'

১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিংহ নিজ্জর খুন। সেই ঘটনাতেই কানাডা অভিযোগ করে ভারতের এজেন্ট এই ঘটনায় যুক্ত রয়েছে বলে তাদের সন্দেহ। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে ভারত। উল্টে কানাডার বিরুদ্ধে ভারত অভিযোগ করে যে কানাডার মাটিকে ভারতবিরোধী শক্তি ব্যবহার করছে।   ২০২০ সালে এই নিজ্জরকেই জঙ্গি বলে ঘোষণা করেছিল ভারত। 

সম্প্রতি নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'সন্ত্রাসবাদ অত্যন্ত বড় ইস্যু। শুধুমাত্র সন্ত্রাসবাদ নয়, এটাও ঘটনা যে সন্ত্রাসবাদকে আর্থিক মদত এবং সবরকম সহযোগিতা করা হচ্ছে। আমরা জানি এটা আমাদের পড়শি দেশ পাকিস্তান করছে। কিন্তু যদি বিদেশে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যের কথা বলা হয়, তাহলে কানাডায় সন্ত্রাসবাদীদের কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেটাই মূল বিষয়। প্রশ্ন হচ্ছে, আমাদের কী রাজনৈতিক সদিচ্ছা রয়েছে সন্ত্রাসবাদ নিয়ে পদক্ষেপ করার নাকি আমরা এটাকে ন্যায্য হিসেবে প্রতিপন্ন করব।'

আরও পড়ুন: ভারত-কানাডা সম্পর্কের প্রভাব পড়তে পারে এই স্টকগুলিতে, জেনে নিন নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget