এক্সপ্লোর

সংক্রমণের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, সর্বদল বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত প্রধানমন্ত্রীর

চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা  ৫ হাজার ছাড়িয়েছে, ফলে ১৪ এপ্রিল সারা দেশে লকডাউন তুলে নেওয়া সম্ভব হচ্ছে  না।

নভেল করোনাভাইরাস  সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়া ঠেকাতে ২১ দিনের চলতি লকডাউনের মেয়াদ ফুরোচ্ছে ১৪ এপ্রিল। একাধিক রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রকে বর্তমান পরিস্থিতিতে লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করে  সেইমতো সিদ্ধান্ত নিতে আবেদন করেছে। আজ প্রধানমন্ত্রীও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলির ফ্লোর নেতাদের  সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় সম্পূর্ণ লকডাউনের  কথা বলেন। সংসদে যে দলগুলির চারজন বা তার বেশি সাংসদ আছেন, তাদের  সঙ্গেই মতামত বিনিময় করেন তিনি।

১৪ তারিখের পর লকডাউন বাড়ানো ও কোভিড ১৯ অতিমারীর ফলে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত আর্থিক  পদক্ষেপ নিয়ে নানা মহলে ভিন্ন মতামত রয়েছে। সেই প্রেক্ষাপটেই আজ লকডাউন বৃদ্ধির ইঙ্গিত মিলল। একটি সূত্রে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত বিজেডি নেতা পিনাকি মিশ্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ১৪ এপ্রিল লকডাউন শেষ হলে সারা দেশে একসঙ্গে তা প্রত্যাহার করা হচ্ছে না। চলতি সপ্তাহটা করোনাভাইরাস বিরোধী যুদ্ধের অধ্যায়ে নির্ধারণকারী ভূমিকা নিতে চলেছে বলে শোনা যাচ্ছে।  আজ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৪৯।  গত ১২ ঘন্টায় মৃতের সংখ্যা সর্বোচ্চ বেড়েছে, ২৫, এখন দাঁড়িয়েছে ১৪৯।

একটি মহলের বক্তব্য, কেন্দ্র তিন সপ্তাহের লকডাউন বাড়ানোর কথা ভাবছে, পাশাপাশি আরও বেশি  পরীক্ষা করানোয় জোর দিচ্ছে, ১০ এপ্রিলের পর কী পরিস্থিতি হয়, তা দেখেই  পাকাপাকি সিদ্ধান্ত নিতে চলেছে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget