এক্সপ্লোর

দিনকয়েক আগেই এসেছিলেন মুম্বইয়ে, নিউইয়র্কে হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যু নামী শেফ ফ্লয়েড কার্ডোজের

১৯৯৮ –এ ড্যানি মেয়েরের সঙ্গে তিনি ভারতীয় রেস্তোরাঁ খোলেন, যা বিপুল জনপ্রিয় হয়।

ওয়াশিংটন: করোনাভাইরাস কাড়ল বিশ্বখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজের প্রাণ। নিউ জার্সিতে তিনি ৫৯ বছর বয়সে মারা গিয়েছেন। কার্ডোজ যে হাঙ্গার ইন্ক, হসপিট্যালিটির  কুলিনারি ডিরেক্টর ছিলেন, তারা বিবৃতি দিয়ে বলেছে, গভীর বেদনার সঙ্গে শেফ ফ্লয়েড কার্ডোজের চলে যাওয়ার খবর দিচ্ছি আমরা। গত ১৮ মার্চ নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণে অর্থাত করোনাভাইরাস পজিটিভ ধরা  পড়েছিলেন তিনি। তাঁর চিকিৎসা চলছিল নিউ জার্সির মাউন্টেনসাইড মেডিকেল সেন্টারে। জ্বর জ্বর বোধ করায় ১৭ মার্চ নিজেই হাসপাতালে ভর্তি  হন। মা, স্ত্রী, দুই পুত্র বর্তমান তাঁর। মুম্বইয়ে বড় হওয়া। কার্ডোজ নিউইয়র্কে যাওয়ার আগে ছিলেন সুইৎজারল্যান্ডের লেস রোচেস কুলিনারি স্কুলে।  ১৯৯৮ –এ ড্যানি মেয়েরের সঙ্গে তিনি ভারতীয় রেস্তোরাঁ খোলেন, যা বিপুল জনপ্রিয় হয়। সেখানে কার্ডোজ ছিলেন এক্সিকিউটিভ শেফ। অজস্র প্রশংসা, নানা স্বীকৃতির মুকুট পান তিনি। পরে মেয়েরের নর্থ এন্ড গ্রিলের সাফল্যেও হাত লাগান। পাশাপাশি নিজে ব্র্যাভোর ‘টপ শেফ মাস্টার্স’ এর তৃতীয় সিজনেও প্রতিদ্বন্দ্বিতা করে  সেরার শিরোপা পান। পরে নিউ ইয়র্ক শহরে পাওলো ওয়ালা খোলেন, পরে তৈরি করেন বম্বে ব্রেডও, যা গত বছর বন্ধ হয়ে যায়। মুম্বইয়েও ছিল তাঁর  রেস্তোরাঁ। বম্বে ক্যান্টিন, ও পেড্রো ও বম্বে সুইট শপ। ভারত থেকে সম্প্রতি ফিরেছিলেন তিনি। ‘আগলি ডিলিশাস’ নেটফ্লিক্স সিরিজের ফিল্ম করছিলেন অভিনেতা আজিজ আনসারির সঙ্গে। ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করেছিলেন। বম্বে ক্যান্টিনও ইনস্টাগ্রাম পোস্টে জানায়, হাঙ্গার, ইঙ্ক-এর কুলিনার ডিরেক্টর শেফ ফ্লয়েড কার্ডোজ ভাইরাল জ্বর নিয়ে  নিউইয়র্কে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মুম্বইয়ে ছিলেন। ৮ মার্চ শহর ছাড়েন ফ্রাঙ্কফুট  হয়ে নিউ ইয়র্ক যাবেন বলে।  তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। কীভাবে শেফ হলেন, তা ২০১৭-য় সিবিএস-কে দেওয়া ইন্টারভিউয়ে জানিয়েছিলেন কার্ডোজ। বলেছিলেন, হতে চেয়েছিলাম বায়োকেমিস্ট।  একবার আর্থার হেইলির ‘হোটেল’ পড়ি।  এত মজা আছে  না। খাবারকে ভালবেসেই বড় হয়েছি।  তারপর একদিন নিজেই রান্নায় নেমে পড়লাম,  সত্যিই রান্নার হাত আমার  ভালই ছিল। দুটো রান্নার বইও লেখেন। ওয়ান স্পাইস-আমেরিকান ফুড, ইন্ডিয়ান ফ্লেভার্স (২০০৬), ফ্লয়েড কার্ডোজ-ফ্লেভারওয়ালা-বিগ ফ্লেভার। বোল্ড স্পাইসেস-এ নিউ ওয়ে টু কুক দি ফুডস ইউ লাভ (২০১৬)। গভীর শোক প্রকাশ করে টিভি শেফ মধুর জেফ্রে বলেছেন, আমি স্তম্ভিত, শোকাবিষ্ট। ওনার এত বড় বড় নতুন নতুন কিছু করার বাসনা ছিল। নতুন সৃষ্টির লোক ছিলেন। একটা চমৎকার কেরিয়ারের মাঝপথে জীবন থেকে বিদায় নেওয়া সত্যিই হৃদয়বিদারক। রসনা দুনিয়ার আরও অনেকেই গভীর বেদনা, শোক প্রকাশ করেছেন কার্ডোজের জীবনাবসানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget