এক্সপ্লোর

মোদি, শাহকে নিয়ে ‘বিষাক্ত কথাবার্তা’, সাতদিনে জবাব চেয়ে ইতিহাসবিদকে নোটিস আইনজীবীর

হাবিবের ভাষণের উল্লেখ করে গুপ্তা নোটিসে বলেছেন, আপনি অমিত শাহকে বলেছেন, নাম থেকে শাহ শব্দটা ফেলে দিতে, কেননা এটা পারসিক শব্দ। আপনি বলেছেন, আরএসএস তৈরি হয়েছে মুসলিমদের ওপর হামলা চালাতে।

আলিগড়(উত্তরপ্রদেশ): ইতিহাসবিদ ইরফান হাবিবকে নোটিস দিলেন আলিগড় সিভিল কোর্টের এক আইনজীবী। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার হাবিব তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে ব্যঙ্গোক্তি করেছেন বলে অভিযোগ ওঠায় এই নোটিস। হাবিবকে পাঠানো নোটিসে সন্দীপ কুমার গুপ্তা নামে ওই আইনজীবী বলেছেন, ইতিহাসবিদের ভাষণ ভারতের বৈচিত্র্য, ঐক্য-সংহতির বিরোধী, তা দেশের সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ করেছে। হাবিবের ভাষণের উল্লেখ করে গুপ্তা নোটিসে বলেছেন, আপনি অমিত শাহকে বলেছেন, নাম থেকে শাহ শব্দটা ফেলে দিতে, কেননা এটা পারসিক শব্দ। আপনি বলেছেন, আরএসএস তৈরি হয়েছে মুসলিমদের ওপর হামলা চালাতে। জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রনয়ণ করা সত্ত্বেও হিন্দুত্বের তাত্ত্বিক প্রবক্তা বীর সাভারকরকে আপনি দেশবিভাজনের দায়ে অভিযুক্ত করেছেন, সরকারের স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে গাঁধীজির চশমার ছবি ব্যবহার নিয়ে ঠাট্টা-তামাসা করেছেন। বিভিন্ন সংবাদপত্রে বেরনো রিপোর্টেই হাবিবের ‘বিষাক্ত কথাবার্তা’ তাঁর নজরে এসেছে বলে নোটিসে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিসে তিনি বলেছেন, সাতদিনের মধ্যে হাবিব জবাব দিন। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষমা চান, নইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত সপ্তাহে খাতায় কলমে কার্যকর হওয়া নয়া নাগরিকত্ব আইন ঘিরে বিতর্কের মধ্যেই বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে হাবিবের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে ছুটি ঘোষণা করতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে ছুটি ঘোষণা করতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget