এক্সপ্লোর

করোনা পজিটিভ?  মাত্র পাঁচ মিনিটে বলবে এই মার্কিন কিট

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কারুর সংক্রমণ হয়েছে কিনা, তা জানা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে একটি মার্কিন ল্যাব সংক্রমণ পরীক্ষার জন্য বিশেষ এক কিট নিয়ে এল।

নয়াদিল্লি: দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কারুর সংক্রমণ হয়েছে কিনা, তা জানা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে একটি মার্কিন ল্যাব সংক্রমণ পরীক্ষার জন্য বিশেষ এক কিট নিয়ে এল। এই কিটের সাহায্য জানা যাবে, কোনও ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছে কিনা। আমেরিকার অ্যাবোট ল্যাবরেটরিজ এক বিবৃতিতে জানিয়ছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগস অ্যায়োসিয়েশন দ্রুত এই টেস্ট কিটকে করোনাভাইরাস আক্রান্ত সন্দিগ্ধদের পরীক্ষার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে। আরও উল্লেখযোগ্য যে, এই কিট খুবই ছোট ও হাল্কা, যা অন্য কোনও জায়গায় সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। তা যে কোনও হেল্থ কেয়ার সেটিংয়ে ব্যবহার করা যেতে পারে। কোম্পানির পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মলিকিউলার টেকনোলজিভিত্তিক এই পরীক্ষায় কেউ যদি করোনা নেগেটিভ হয়, তা মাত্র ১৩ মিনিটে জানা যাবে। আর কেউ করোনা পজিটিভ হলে, তা মাত্র পাঁচ মিনিটেই জানা যাবে। কোম্পানির প্রেসিডেন্ট রবার্ট ফোর্ড বলেছেন, দ্রুত রিপোর্ট দিতে সক্ষম এই কিট করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। মেডিক্যাল সরঞ্জাম নির্মাতা কোম্পানি আগামী ১ এপ্রিল থেকে দৈনিক ৫০ হাজার টেস্টের যোগান দেওয়ার পরিকল্পনা করছে। অ্যাবোট ডায়গোনাস্টিকসের রিসার্ড ও ডেভেলাপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট জন ফ্রেলস এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, চিন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর নয়া ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। ভাইরাস সংক্রমণ পরীক্ষার কিট যোগানের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে আমেরিকাকে। এই পরিস্থিতি ভাইরাস মোকাবিলায় এই কিট সহায়ক হয়ে উঠতে পারে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল

ভিডিও

Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
Kunal Ghosh : হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়ে কুণাল বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget