এক্সপ্লোর

ED Deputy Director Arrested: দুর্নীতি মামলা থেকে রেহাইয়ের প্রতিশ্রুতি, খাদান মালিকের থেকে ঘুষ নিয়ে ধরা পড়লেন ED-র শীর্ষ আধিকারিক

Bhubaneswar News: ওড়িশার ভুবনেশ্বর থেকে এই হাই-প্রোফাইল মামলা সামনে এসেছে।

ভুবনেশ্বর: মোটা টাকা ঘুষ নেওয়ার দায়ে এবার গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) শীর্ষ আধিকারিক। ২০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ED-র ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). ঘুষ নেওয়ার মুহূর্তে, হাতেনাতে তাঁকে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্নীতির তদন্তের দায়িত্ব যাদের হাতে, সেই ED-র আধিকারিক ঘুষ নেওয়ার দায়ে গ্রেফতার হওয়ায় তদন্তকারী সংস্থার ভাবমূর্তি নিয়েই প্রশ্ন উঠছে। (ED Deputy Director Arrested)

ওড়িশার ভুবনেশ্বর থেকে এই হাই-প্রোফাইল মামলা সামনে এসেছে। ২০১৩ সালের Indian Revenue Services ব্যাচের অফিসার হিসেবে কর্মরত ছিলেন রঘুবংশী। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিলই। হাতেনাতে ধরতে কেন্দ্রীয় গোয়েন্দারা ফাঁদ পাতেন। আর তাতেই খাদান ব্যবসায়ীর থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে যান। CBI-এর আইনজীবী জানিয়েছেন, খাদান ব্যবসায়ীর থেকে মোট ২ কোটি টাকা চেয়ে ছিলেন রঘুবংশী। প্রথম কিস্তি বাবদ ২০ লক্ষ টাকা দেওয়া হয় তাঁকে। (Bhubaneswar News)

CBI-এর আইনজীবী বলেন, "ED-র ডেপুটি ডিরেক্টর (গ্রেফতার হওয়া আধিকারিক) ঘুষ চেয়েছিলেন। মোট ২ কোটি টাকা ঘুষ চান উনি, তার মধ্যে ২০ লক্ষ টাকা হাতে পান। আমরা ওঁকে গ্রেফতার করেছি। বিচারবিভাগীয় হেফাজত হয়েছে। আপাতত জেলে পাঠানো হয়েছে।" আপাতত ১৪ দিনের হেফাজত হয়েছে তাঁর। তিনি জামিনের আবেদন জানিয়েছেন। সেই মর্মে এখনও শুনানি হয়নি।

CBI সূত্রে জানা যাচ্ছে, ED-র শীর্ষস্তরের অফিসারদের অনেকেই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ রয়েছে তাদের কাছে। সেই মতোই বৃহত্তর তদন্ত শুরু হয়েছে। আর তার আওতাতেই গ্রেফতার হন রঘুবংশী। তাঁকে আদালতে তোলা হয়। ডাক্তারি পরীক্ষাও হয়েছে তাঁর। রঘুবংশীর তরফে আদালেত সওয়াল করেন আইনজীবী সিদ্ধান্ত মোহান্তি। জামিনের আবেদন তিনিই জমা  দেন। আইনজীবী সিদ্ধান্ত সংবাদমাধ্যমে বলেন, "দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারায় মামলা হয়েছে। ৪ জুন শুনানি রয়েছে আদালতে। এই সময়ে তদন্ত জারি থাকবে।"

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, খাদান ব্যবসায়ী রতিকান্ত রাউতের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। সেই তদন্তের ভার রয়েছে ED-র হাতেই। তাঁকে নিষ্কৃতি দিতে ঘুষ চেয়েছিলেন রঘুবংশী। প্রথমে ৫ কোটি টাকা দাবি করেন তিনি। পরে রফা হয় ২ কোটিতে। বৃহস্পতিবার প্রথম কিস্তির টাকা নেওয়ার কথা ছিল। সেই মতো ওতপেতে ছিলেন CBI গোয়েন্দারা।

জানা যাচ্ছে, পাথরের খাদান-সহ বিরাট ব্যবসা রয়েছে ব্যবসায়ী রাউতের। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়। চলতি মাসের জানুয়ারি মাসে তাঁর সম্পত্তিত তল্লাশি অভিযানও চলে। মার্চ মাসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। সেই মতো হাজিরা দিতে গেলে রঘুবংশী রাউতকে নিজের কেবিনে ডাকেন বলে অভিযোগ। জানান, টাকা দিলে মামলা থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন তিনি। সেই মতো শুরু হয় দরাদরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget