এক্সপ্লোর

Odisha Lockdown Update: ১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর জগন্নাথ মন্দির, গেলেই ঢুকতে পারবেন তো ?

বুধবার রাজ্যে লকডাউনের নতুন গাইডলাইন ঘোষণা করে ওড়িশা সরকার। মন্দির কর্তৃপক্ষ জানায়, স্থানীয়দের জন্য ১৬ অগাস্ট সোমবার থেকে মন্দির খুলে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

ভুবনেশ্বর: ফের খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আগামী ১৬ অগাস্ট সোমবার থেকে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে মন্দিরের। তবে যে কেউ এলেই ঢুকতে পারবে না মন্দিরে।

বুধবার রাজ্যে লকডাউনের নতুন গাইডলাইন ঘোষণা করে ওড়িশা সরকার। যেখানে বলা হয়, স্থানীয়দের জন্য সোমবার থেকে মন্দির খুলে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে শনি ও রবিবার লকডাউন থাকায় বন্ধ থাকবে মন্দির। যদিও ২৩ অগাস্ট থেকে সব ভক্তের জন্য মন্দিরে প্রবেশের অধিকার থাকবে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, RT-PCR test বা কোভিড ভ্যাকসিনের শংসাপত্র না থাকলে ঢোকা যাবে না মন্দিরে। রাজ্যের কোভিড বুলেটিন বলছে, বুধবার ওড়িশায় কোভিড ট্যালি ছিল ১৩১৫ জন। সব মিলিয়ে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮২,১৮১জন। নতুন করে সংক্রমণে মারা গিয়েছেন ৬৬জন। যার ফলে ওড়িশায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জন।

স্বাস্থ্য দফতরের তরফ বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে কোয়ারেন্টিন সেন্টার থেকে ৭৬২জনের করোনা ধরা পড়েছে। কনট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও ৫৫৩ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। একদিনে রাজ্যে কোভিড পজিটিভিটি রেট ছিল ২.০১ শতাংশ।

অগাস্টের জন্য ওড়িশা সরকারের নতুন গাইডলাইন

১ শনি, রবিবারের লকডাউন তুলে দেওয়া হয়েছে রাজ্য থেকে। তবে ভুবনেশ্বর, পুরী ও কটকে জারি থাকবে এই বিধিনিষেধ।
২ ৫০ শতাংশ আসন নিয়ে খুলতে পারবে বার, রেস্তোরাঁ ও ধাবা।
৩ এবার থেকে ওড়িশায় পার্ক ও সি-বিচ খোলার অনুমতি দেওয়া হয়েছে।
৪ ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে।
৫ দোকান ও শপিংমল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কড়া কোভিড বিধি মানতে হবে এই ব্যবসায়িক হাবগুলিতে।
৬ কোভিড পরিস্থিতি বুঝে খোলা যাবে ধর্মীয় স্থান।
৭ আন্তঃরাজ্য পরিবহণ পরিষেবা শুরু করা যাবে। সেক্ষেত্রে ফের রাস্তায় নামতে পারবে বাস। তবে সরকারের নিয়ম মেনেই যাত্রী নিতে হবে বাসে।
৮ পর্যটনের স্থান, জাদুঘর এবার থেকে কোভিড বিধি মেনে খোলা যাবে।
৯ ওয়াটার পার্ক. বিনোদন পার্ক ছাড়াও সুইমিং পুল খোলা যাবে। 

সেরা শিরোনাম

Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget