এক্সপ্লোর

Odisha Train Accident: হত্যে দিয়ে কাটছে দিন! চোখের জল শুকোলেও হাতে আসেনি প্রিয়জনের দেহ

Train Accident: কেউ কেউ এখনও দেহ খুঁজে চলেছেন। কেউ কেউ ডিএনএ-পরীক্ষার ফলের দিকে তাকিয়ে

ওড়িশা: প্রায় মাস পেরোতে চলল। দোসরা জুন বালেশ্বরের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার ক্ষত এখনও কাটেনি। এখনও বহু পরিবার হাতে পায়নি তাঁদের ঘরের লোকের দেহ। প্রায় একমাস ধরে দোরে দোরে ঘুরতে হচ্ছে তাঁদের। কাছের লোকের এমন করুণ পরিণতিতে ভয়াবহ শোক, তার উপর দেহ পেতে চরমে উঠেছে ভোগান্তি।

বিহারের বেগুসরাই জেলার বরি-বালিয়া গ্রামের বাসিন্দা বাসন্তী দেবী। PTI সূত্রে খবর, তিনি গত ১০ দিন ধরে AIIMS-এর কাছে একটি গেস্ট হাউসে বসে রয়েছন, শুধুমাত্র তাঁর স্বামীর দেহ হাতে পাওয়ার জন্য। বাসন্তী দেবী বলেন, 'আমার স্বামী যোগেন্দ্র পাসোয়ান, একজন ঠিকা শ্রমিক। বাহানাগা বাজারের কাছে রেল দুর্ঘটনার দিন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে ছিলেন তিনি।' দেহ পেতে প্রবল ভোগান্তি হচ্ছে তাঁর। তাঁর দাবি, কর্তৃপক্ষের তরফ থেকে কোনও দিনক্ষণ দেওয়া হচ্ছে না যে কবে তাঁর হাতে দেহ দেওয়া হবে। তাঁর অভিযোগ, 'কেউ কেউ বলছে পাঁচ দিন লাগবে। কেউ কেউ আবার বলছে আরও বেশি সময় লাগবে। প্রশাসনে কোনও স্বচ্ছতা নেই।' তাঁদের পাঁচ সন্তান রয়েছে। যোগেন্দ্র পাসোয়ানের রোজগারেই চলত সংসার। এখন অথৈ জলে পড়েছেন তিনি। পাঁচ সন্তানের মধ্যে ২জনকে সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। বাকিরা রয়েছে বিহারে।

একই অবস্থা পূর্ণিয়ার বাসিন্দা নারায়ণ ঋষিদেবের। ৪ জুন থেকে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তিনি। নাতি সুরজ ঋষিদেবের দেহ হাতে পাওয়ার জন্য়ই এত অপেক্ষা। দুর্ঘটনার দিন করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন তিনি। চাকরির খোঁজে চেন্নাই যাচ্ছিলেন তিনি। দেহ পেতে DNA-টেস্ট করা হয়েছে। এখনও তার রেজাল্ট আসেনি।

আরও মর্মান্তিক ঘটনা বাংলার শিবকান্ত রায়ের। কোচবিহারের বাসিন্দা শিবকান্তের ছেলে বিপুল বাড়ি ফিরছিলেন। জুনেই বিয়ে ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় বিপুলের। পিটিআইকে তাঁর বাবা শিবকান্ত বলেছেন, 'KIMS হাসপাতালে ছিল আমার ছেলের দেহ। আমি বালেশ্বর হাসপাতালে খুঁজছিলাম। পরে জানতে পারি KIMS-এ রয়েছে। ওরা বিহারের কাউকে সেই দেহ দিয়ে দিয়েছে, তাঁরা সৎকারও করে দিয়েছে।'

এরকমই অন্তত ৩৫ জন এখনও স্থানীয় গেস্ট হাউসে অপেক্ষা করছেন। আরও কেউ কেউ আপাতত বাড়ি ফিরে গিয়েছেন, DNA-রিপোর্টের অপেক্ষা করে করে। এখনও একাধিক দেহের শনাক্তকরণ হয়নি। ভুবনেশ্বর AIIMS-এ ৮১টি দেহ রয়েছে। এখনও পর্যন্ত ৮৪ টি পরিবার তাঁদের DNA স্যাম্পেল দিয়েছে।

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget