এক্সপ্লোর

Sahkar Taxi: Ola, Uber-কে টেক্কা দেবে Sahkar Taxi, ফোনে আঙুল ছোঁয়ালেই মিলবে গাড়ি-বাইক-রিকশা, ঘোষণা সরকারের

Govt's Cab Booking App 'Sahkar Taxi': সমবায় ভিত্তিক অ্যাপ ক্যাব সংস্থা হিসেবে পরিষেবা দেবে Sahkar Taxi. চার চাকার গাড়ি থেকে, স্কুটার, বাইক, ট্যাক্সি, রিকশা সরাসরি নথিভুক্ত করাতে পারবে সমবায় সমিতিগুলি।

নয়াদিল্লি: Ola, Uber-এর মতো বেসরকারি অ্যাপক্যাবগুলিকে টেক্কা দিতে বাজারে নয়া প্রতিদ্বন্দ্বী। কেন্দ্রীয় সরকারই এবার অ্যাপ ক্যাব পরিষেবা শুরু করতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্য়ে এর ঘোষণাও করে দিয়েছেন। জানিয়েছেন, শীঘ্রই পরিষেবা দিতে শুরু করবে কেন্দ্রীয় সরকারের অ্যাপক্যাব 'Sahkar Taxi' (সহকার ট্যাক্সি). পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই পরিষেবা দেয় কলকাতা-সহ জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপক্যাব পরিষেবার নাম Yatri Sathi (যাত্রী সাথী) 

সমবায় ভিত্তিক অ্যাপ ক্যাব সংস্থা হিসেবে পরিষেবা দেবে Sahkar Taxi. চার চাকার গাড়ি থেকে, স্কুটার, বাইক, ট্যাক্সি, অটো রিকশা সরাসরি নথিভুক্ত করানো যাবে। মাঝে তৃতীয় কোনও ব্যক্তি থাকবেন না। ফলে চালকদের আয়ে ভাগ বসাতে পারবেন না কেউ। সরাসরি চালকরাই ভাড়া নেবেন, তাঁদের টাকা তাঁদের হাতেই থাকবে। (Govt's Cab Booking App 'Sahkar Taxi')

লোকসভায় Sahkar Taxi পরিষেবা চালুর ঘোষণা করেন শাহ। তিনি জানান, সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, Sahkar Taxi সেই স্বপ্নপূরণের পথে নয়া উদ্যোগ। শাহ বলেন, "সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধে শুধুমাত্র স্লোগান নয়। সহযোগিতা মন্ত্রক গত সাড়ে তিন বছর অক্লান্ত পরিশ্রম করেছে। আগামী কয়েক মাসের মধ্যে সমবায় ট্যাক্সি পরিষেবা চালু হবে দেশে, যাতে গাড়ির চালকরা লাভবান হবেন।" (In June 2022, a similar cab-hailing service was announced by the National Tourism and Transport Cooperative Federation, which is an apex Cooperative organization under the central government.)

Ola, Uber-এর মতো বেসরকারি অ্যাপক্যাবগুলিকে নিয়ে ভূরি ভূরি অভিযোগ জমা হচ্ছে। চড়া ভাড়ার পাশাপাশি, অ্যান্ড্রয়েড এবং আইফোনে ভিন্ন ভাড়া দেখানোর অভিযোগও সামনে এসেছে বহু। সেই নিয়ে দুই অ্যাপক্যাব সংস্থাকে নোটিসও ধরায় ক্রেতা গ্রাহক সুরক্ষা বিভাগ। Ola যদিও অভিযোগ অস্বীকার করে। সকলের জন্য ভাড়ার কাঠামো একই, অপারেটিং সিস্টেমের ভিত্তিতে বিচার হয় না বলে দাবি করে তারা। Uber জানায়, গ্রাহক কী ফোন ব্যবহার করছেন, তার উপর ভাড়ার অঙ্ক নির্ধারিত হয় না। কিন্তু তার পরও বিতর্ক থামেনি। সেই আবহেই সরকারি অ্যাপক্যাব পরিষেবার ঘোষণা করলেন শাহ। 

এর আগে, ২০২২ সালেও এমন একটি প্রকল্পের ঘোষণা করে জাতীয় পর্যটন এবং পরিবহণ ফেডারেশন, যারা কি না কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা শীর্ষ সমবায় সংগঠন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget