এক্সপ্লোর

Lok Sabha Speaker: ভোটে জয়ী হয়ে ফের স্পিকার ওম বিড়লা! শুভেচ্ছা রাহুলের, করমর্দন মোদির সঙ্গেও

Om Birla:জয়ের পরে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও করমর্দন করেন রাহুল।

নয়া দিল্লি: দ্বিতীয় বারের জন্য লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা (Om Birla)। এই দফায় ভোটাভুটির মাধ্যমে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি। ধ্বনি ভোটে জয়ী হয়েছেন ওম বিড়লা। 

এদিন স্পিকার নির্বাচন নিয়ে অভূতপূর্ব সৌজন্যের ছবি দেখা গিয়েছে লোকসভায়। জয়ের পরে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও করমর্দন করেন তিনি। 

প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। আজ সকাল ১১ টা নাগাদ NDA-এর জোট প্রার্থী হিসেবে ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় ২৯২ টি আসন পেয়েছে NDA জোট। INDIA জোটের আসন সংখ্যা ২৩৪। INDIA জোটের প্রার্থী কে সুরেশ স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল তৃণমূল।


ফের লোকসভার স্পিকার ওম বিড়লা- (Om Birla Elected as speaker)। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে পরপর দু'বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। এদিন স্পিকার পদে নির্বাচনের জন্য ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ওম বিড়লার আমলে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সংসদ। গত অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আজ সংসদে নতুন ইতিহাস তৈরি হল। সংসদের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশাকরি এবারও আপনি সফল হবেন।'

বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধী ঘ(Rahul Gandhi) বলেন, 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। আশা করি সংসদে বিরোধীরা বলার সুযোগ পাবে। আশা করি আপনি সংবিধান মেনে আপনার দায়িত্ব পালন করবেন।' স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান এবং লোকসভার সাংসদ অখিলেশ যাদব। তাঁর বার্তা, 'আশা করি সাসপেনশনের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। লোকসভার গরিমা যেন অক্ষুণ্ণ থাকে।' তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেক সময় আপনিও শাসক দলের চাপের কাছে মাথা নত করেছেন। ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করেছেন ওম বিড়লা। কোনও আলোচনা ছাড়াই অনেক বিল পাস হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হলং অগ্নিকাণ্ডে ভস্মীভূত 'নস্টালজিয়া'! বাতাসে ভাসছে বহু প্রশ্ন! কতটা মিলল উত্তর?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget