এক্সপ্লোর

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র

আজই এসএসকেএম থেকে ছাড়া পান কামারহাটির বিধায়ক। ভবানীপুরে বাড়ির কাছে মঞ্চে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র। আজই এসএসকেএম থেকে ছাড়া পান কামারহাটির বিধায়ক। ভবানীপুরে বাড়ির কাছে মঞ্চে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক। চলছে প্রাথমিক চিকিৎসা। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ইনহেলার নিতে হয়। দেওয়া হচ্ছে অক্সিজেনও।

নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন মেলার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যান মদন মিত্র। এদিন এসএসকেএম থেকে ছাড়া পেয়ে খোশমেজাজে ছিলেন মদন মিত্র। ধরেন একের পর এক গান। এরপর হুডখোলা গাড়িতে চড়ে রওনা দেন ভবানীপুরের বাড়ির উদ্দেশে। নিজেই বসেন চালকের আসনে। পথে একটি মাজারে চাদর চড়ান, এরপর গুরুদোয়ারায় গিয়ে প্রার্থনা করেন কামারহাটির বিধায়ক। এরপর ভবানীপুরে বাড়ির কাছেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয় অক্সিজেন, ইনহেলার। মাপা হয় স্যাচুরেশন ও সুগার। মদন মিত্র জানিয়েছেন, আজ তিনি কামারহাটি যাচ্ছেন না।

এদিন মদন মিত্রর চিকিৎসা করেন ডা. সরোজ মণ্ডল। কিছুটা সামলে মদন মিত্র বলেন, মাজারে গিয়ে চাদর চড়াই তারপরে আর কিছু খেয়াল থাকে না। তারপর অনুগামীদের অনুরোধে একটা গাড়ি চালাই। কিন্তু পিজি থেকে বেরিয়ে বুঝতে পারি আর পারছি না। গুরুদোয়ারের সামনে অনেকে মালা দেন। চেষ্টা করি সামলে নিতে। একইসঙ্গে তিনি বলেন, গান আমার অক্সিজেন। অক্সিজেন নিতে ফের সুরে সুরে কথা বলেন তিনি। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি?  

উল্লেখ্য, এদিন নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে যাওয়ার কথা ছিল মদন মিত্রের। সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় শারীরিক অসুস্থতার। মদন মিত্র বলেন, ডানলপে প্রায় ১০ হাজার মানুষ অপেক্ষা করছিলেন। কথা ছিল মোটর বাইক নিয়ে হাতে চাল, চিনি নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একইসঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে, “প্রাণ চায়  চক্ষু না চায়” গান গাইলেন তিনি। আমার নাতির মুখ ছাড়া আগামী এক দিন সূর্যের মুখও দেখব না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget