এক্সপ্লোর

বিশ্বে তিনটি মাত্র করোনা টিকা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিচ্ছে, জানাল স্বাস্থ্য মন্ত্রক

তবে ভারত এখনও প্রচুর সংখ্যায় টিকা তৈরির জন্য কোনও ওষুধ সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা চলছে, সরকার দেখছে, কীভাবে টিকাটি সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়।

নয়াদিল্লি: ১০০-র ওপর করোনা টিকা নিয়ে বিশ্বজুড়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ঠিকই কিন্তু দৌড়ের শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে মাত্র তিনটি টিকা। এগুলি তৈরি করছে আমেরিকা, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং চিন। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি রাজেশ ভূষণ বলেছেন, ২৪টি করোনা টিকার এখন নানা পর্যায়ে মানব দেহে পরীক্ষা চলছে, ১৪১টি টিকা রয়েছে তার আগের ধাপে, অর্থাৎ জীবজন্তুর ওপর পরীক্ষা চলছে। কিন্তু চূড়ান্ত ধাপে এখনও পর্যন্ত পৌঁছেছে তিনটি মাত্র টিকা। তৃতীয় পর্যায়ের পরীক্ষা হয়ে গেলে সংশ্লিষ্ট রেগুলেটরের অনুমোদন নিয়ে টিকা তৈরি শুরু করা যেতে পারে।  রাজেশ বলেছেন, ভারতের ক্ষেত্রে কাজ চলছে দুটি দেশে তৈরি টিকা নিয়ে। দুটি টিকারই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। একটির ক্ষেত্রে ৮টি জয়গায় ১,১৫০ জনের ওপর পরীক্ষা চলছে। অন্যটির জন্য পরীক্ষায় যোগ দিয়েছেন কম করে ১,০০০ জন। ভারত যেহেতু টিকা তৈরির আন্তর্জাতিক হাব, তাই করোনা টিকা তৈরিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেব। আর টিকা বিলি করা যাবে ২ ভাবে। প্রথমত, আন্তর্জাতিক এজেন্সিগুলির এই টিকা তৈরি ও সরবরাহের জন্য একটি ব্যবস্থা তৈরি করা উচিত। দ্বিতীয়ত, যে সব ব্যক্তির ওপর এই টিকা কাজ করেছে, তাঁদের সঙ্গে কথাবার্তা চালাতে পারে দেশগুলি।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মেকানিজম তৈরি করেছে, যার ফলে করোনা টিকা, রোগ পরীক্ষার কিট, ওষুধ- সবই বিশ্বজুড়ে সব দেশে পাওয়া যাবে। তবে ভারত এখনও প্রচুর সংখ্যায় টিকা তৈরির জন্য কোনও ওষুধ সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা চলছে, সরকার দেখছে, কীভাবে টিকাটি সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়। জানিয়েছেন রাজেশ।

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
Daler Mehendi: 'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget